https://www.prothomalony.com/

10906

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র দক্ষিন আওয়ামীলীগের কমিটি গঠন সভাপতি ফজলুর রহমান ও সেক্রটারী ডা: মানিক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৪:১৬

দেশের  এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে আরো শক্তিশালী , গতিশীল এবং মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  , বঙ্গবন্ধু কন্যা , জননেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কয়েকটি অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছেন | তারই ধারাবাহিকতায় এগারোটি স্টেট্ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ অঞ্চল  গঠিত হয়েছে |

স্টেট্ গুলো হলো : ফ্লোরিডা , জর্জিয়া , মিশিগান , টেনেসি , আলাবামা , সাউথ  ক্যারোলিনা, নর্থ  ক্যারোলিনা , কেন্টাকি , লুজিয়ানা , মিসিসিপি , আরকানসো | এছাড়া  দুটো ইউএস  টেরিটরি ইউএস ভার্জিন আইল্যান্ড  এবং পুয়ের্টো রিকোকে অন্তর্ভুক্ত করা  হয়েছে | ফ্লোরিডার বীর মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর  রহমান  এবং  জর্জিয়ার ডাঃ মুহাম্মদ আলী মানিককে যথাক্রমে  সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্বাচিত করা হয়েছে | পরবর্তীতে প্রতিটি স্টেট থেকে  অন্তত একজন  করে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে  উপরের দুজনকে | এই আঞ্চলিক সংগঠন কারো দ্বারা প্রভাবিত না হয়ে পুরোপুরি স্বাধীনভাবে সবাইকে  নিয়ে কাজ করবে | এই এগারোটি স্টেটের আওয়ামী লীগের শাখাগুলো  নতুন করে গঠন এবং পুনর্গঠনের দায় দায়িত্ব  এই কমিটির উপর  ন্যস্ত করা হয়েছে |
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি  এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা , উপদেশ অনুযায়ী এই আঞ্চলিক  দল পরিচালিত হবে |

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন