https://www.prothomalony.com/
10865
north-america
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৩
বাংলাদেশ সোসাইটি
বাংলাদেশের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার সাহায্য প্রদান করেছে। ৩০ আগস্ট বিকালে বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কর্মকর্তারা বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে। কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আতোয়ারুল আলম, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য সাদী মিন্টু এবং বাংলাদেশ সোসাইটির সদস্য বশির উদ্দিন। বাংলাদেশ সোসাইটির প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে পাঠানো হয়। কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান বাংলাদেশে জনগণের সরকার ক্ষমতায় রয়েছে। কঠিন এক সময়ে তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। যখন তারা দায়িত্ব গ্রহণ করেন, তখন বাংলাদেশে এক চরম পরিস্থিতি ছিল, চারিদিকে অরাজকতা। সে ক্রান্তিলগ্নে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন। কীভাবে বাংলাদেশকে জনগণের বাংলাদেশ করা যায়, সেই কাজ করছেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া কনসাল জেনারেলকে সোসাইটির অফিসে স্বাগতম জানান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আগামীতে আরো অর্থ তুলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হবে। তিনি আরো বলেন, আমরা বর্তমান সরকারকে সমর্থন করি, তারাও যেন প্রবাসী বাংলাদেশিদের কথা স্মরণ রাখেন। সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন