https://www.prothomalony.com/
10769
north-america
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ ০৬:৪৫
গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে স্কটিশ লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরীর যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে ২৮ আগস্ট, বুধবার এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যকরী সদস্য মশিউর রহমান মজুমদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাদা হোম কেয়ারের কর্ণধার খোকন ইসলাম, খলিল বিরিয়ানীর স্বত্বাধিকারী খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম প্রমুখ। স্বাগত বক্তব্যে এনআরবি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র চেয়ারম্যান শাহ নেওয়াজ বলেন, এনআরবি ওয়ার্ল্ড সারা বিশ্বের বাঙালিদের নিয়ে কাজ করছে। আমরা আজকের এই অনুষ্ঠানে স্কটিশ লেবার পার্টির পার্লামেন্ট সদস্য ফয়সল চৌধুরীকে পেয়ে আনন্দিত। ব্রিটেনে বাংলাদেশি ৫ জন বাংলাদেশি বংশোদ্ভুত সদস্যের মধ্যে তিনি একমাত্র পুরুষ সদস্য। আশা করি যুক্তরাষ্ট্রেও বাংলাদেশি বংশোদ্ভুত সদস্যরাও ইউএস কংগ্রেস বা সিনেটে অংশ গ্রহণ করবেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ফয়সল চৌধুরী বলেন, আমার এই সংক্ষিপ্ত যুক্তরাষ্ট্র সফরে এনআরবি ওয়ার্ল্ড যে সম্মানিত করেছে আমি তাতে গর্বিত। ভসিষ্যতে আমি যখন আবার এখানে আসবো আশা রাখি, তখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস অথবা সিনেটে বাংলাদেশি প্রার্থিকে বিজয়ী দেখতে সক্ষম হবো। বাংলাদেশের বিভিন্ন দলের রাজনীতিতে আমরা ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের প্রবাসীরা যেভাবে সময় এবং অর্থ ব্যায় করি, তার অর্ধেক পরিশ্রমেই আমার মূল ধারার রাজনীতিতে সফলতা পেতে পারবো। আমি আমার এলাকার জনগণের পাশাপাশি বাংলাদেশের জন্যেও চার জন মহিলা পার্লামেন্টেরিয়ানের সাথে নিয়ে বাংলাদেশের উন্নয়নে সহায়তা করে আসছি। তিনি সিটি, স্টেট অথবা যে কোন পজিশনে মূল ধারার রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার জন্য প্রবাসীদের অনুরোধ জানান। অনুষ্ঠানে ফয়সল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন