https://www.prothomalony.com/
10716
north-america
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ ১১:২৩
'ছাত্র-জনতার বৈষম্যহীন, মানবিক, ও গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কী ধরণের আর্থ-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা স্পষ্ট করে তুলে ধরা অত্যন্ত জরুরী, কারণ এরূপ একটি কর্মসূচিই ছাত্র-জনতাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে; প্রগতিশীল রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করতে পারে; এবং সম্মিলিত সংগ্রামের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের শত শত শহীদের আত্মদানকে সার্থক করতে পারে' - এই লক্ষ্যকে সামনে রেখেই প্রগ্রেসিভ ফোরাম আগামী ২৪ আগস্ট, শনিবার, সন্ধ্যা ৭ টায় বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ নজরুল ইসলামের “আগামী বাংলাদেশের ১০ করণীয়” শীর্ষক প্রস্তাবনার উপর একটি সেমিনারের আয়োজন করেছে। চিহ্নিত ১০টি করণীয় হলো: অর্থনৈতিক বৈষম্য হ্রাস; সুশাসন অর্জন; গণতন্ত্রের মানোন্নয়ন ও আনুপাতিক নির্বাচনব্যবস্থার প্রবর্তন; পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা; গ্রাম পরিষদ গঠন; ভৌগোলিক বৈষম্যের অবসান; সামাজিক সংহতি বৃদ্ধি; নারী, শিশু, তরুণ ও বৃদ্ধদের প্রতি বিশেষ মনোযোগ প্রদান; সর্বজনীন সামরিক শিক্ষার প্রবর্তন; সার্বভৌমত্ব শক্তিশালীকরণ ও নিরপেক্ষ বৈদেশিক নীতির অনুসরণ। তাঁর এই প্রস্তাবনা সম্পর্কে অবহিত হওয়া এবং সে সম্পর্কে আলোচনা করার জন্য এই সেমিনারে সবান্ধবে যোগদানের জন্য প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ'র পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২৪ আগস্ট অনুষ্ঠানটি আয়োজিত হবে জ্যাকসন হাইটসের
জুইস সেন্টারে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন