https://www.prothomalony.com/

10704

north-america

উত্তর আমেরিকা

সিলেট এম. সি. এবং গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ এর অভিষেক ও পুনর্মিলননী অনুষ্ঠিত

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ ০৭:৪২

সিলেট এম. সি. এবং গভঃ কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক্-এর উদ্যোগে ১৮ আগস্ট রোববার  নিউইয়র্কের গুলশান টেরেসে নতুন কমিটির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ছাত্র-ছাত্রী, তাদের পরিবারবর্গ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানজুড়ে নাচ, গান এবং প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি সফিক উদ্দিন চৌধুরী। প্রথম পর্বটি সঞ্চালনা করেন সদস্য সচিব দেওয়ান শাহেদ চৌধুরী, এবং শুরুতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ শাহনওয়াজ চৌধুরী। দ্বিতীয় পর্বটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, তার সঙ্গে ছিলেন উপস্থাপিকা অনিমা দত্ত কর।



অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি পর্বটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে নবনির্বাচিত সহ-সভাপতিরা ছিলেন আজিমুর রহমান, দেওয়ান শাহেদ চৌধুরী, এবং সাখাওয়াত আলী। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন জয়েন্ট সেক্রেটারি মামুনুর রশীদ ও ইফজাল আহমেদ, কোষাধ্যক্ষ আকমল খান, সাহিত্য সম্পাদক আমিনুল হক চুন্নু, ক্রীড়া সম্পাদক খায়রুল ইসলাম, এবং সদস্যরা ছিলেন কাজী ওদুদ আহমেদ, মাহফুজুল বারী চৌধুরী, জুলকার নাইন হায়দার, মোঃ সামাদ মিয়া, অধ্যাপক সৈয়দ নজরুল ইসলাম, দিদার শাহীন, এবং মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী।



ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল উদ্দিন, আবুল কালাম, আজাদ উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী ইসবা, এবং সংগঠনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সুফিয়ান খান, ইয়ামিন রশীদ, ও নিজাম উদ্দিন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম ট্রাস্টি বোর্ড সদস্যরা থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত এবং প্রথম ইলেকশন কমিশন থেকে ২৯২৩ সাল পর্যন্ত। তাঁদের মঞ্চে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সবাইকে গোলাপের স্টিক দিয়ে বরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি TBN-24 কতৃক ধারণ করা হয়, এবং অনেকে TBN-24-এর কাছে তাঁদের স্মৃতিচারণ এবং অভিজ্ঞতা শেয়ার করেন ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া, নতুন সদস্যদের প্রতি দিকনির্দেশনা ও শুভকামনা জানান।



অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ ছিল ম্যাগাজিন "স্মৃতিতে-শ্রুতিতে"র মোড়ক উন্মোচন এবং আকর্ষণীয় রাফেল ড্র। রাফেল ড্র-এর বিজয়ীরা অত্যন্ত আনন্দিত হন এবং অনেকেই বলেন, নিউইয়র্কে এমন পুরস্কার এবং অনুষ্ঠান এর আগে কখনও দেখেননি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু বলেন, "গুলি, বোমা, টিয়ার শেল, বোমার চেয়েও শক্তিশালী হোক ঐক্য, ঐক্যের পথে হাটুক আমাদের এই সংগঠন।" সবমিলিয়ে, ১৩৩ বছরের ঐতিহ্যবাহী সিলেট এম. সি. এবং গভঃ কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় সবাই যেন আবার নতুন করে প্রাণের বন্ধনে বাঁধা পড়েন। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত চলতে থাকে, যেখানে উপস্থিত সবাই নাচ, গান, এবং আড্ডায় মেতে ওঠেন। পুরো অনুষ্ঠানটি সবার মনে আনন্দের একটি স্থায়ী স্মৃতি হয়ে থাকবে। সভাপতির সমাপনি বক্তব্যে, অনুষ্ঠানে যারা বিভিন্ন এলাকা থেকে এসে অনুষ্ঠানকে সফল করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন