https://www.prothomalony.com/
10542
north-america
চারদিকে স্বচ্ছ পানি আর হরেক রকমের বৃক্ষরাজি। সবুজ ঘাসে ঢাকা মাঠে গোল করে দাড়িয়ে আছেন বিভিন্ন বয়সের মানুষ। তাদের মাঝখানে কিছু তরুণ তরুণী মেতেছেন আবহমান বাংলার জনপ্রিয় সব খেলাধুলা নিয়ে। শিশু কিংবা মধ্যবয়সদের সংখ্যাও কম নয়। একদল খেলায় অংশ নিয়েছেন অন্যরা উপভোগ করছেন, উৎসাহ জোগাচ্ছেন। অপরদিকে আরেকদল ব্যস্ত খাবার-দাবার সাজাতে। কেউবা লেকের ধারে গিয়ে ছবি তুলছেন বা গানের প্রস্তুতি নিচ্ছেন আবার কেউবা নিজেদের মাঝে গল্প জমিয়ে নিচ্ছেন। চারদিকে যেন এক সীমাহীন আনন্দের মেলা। বলছিলাম যুক্তরাষ্ট্রে বসবাসরত সাতকানিয়া উপজেলার বাসিন্দাদের সংগঠন সাতকানিয়া সমিতি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠানের কথা। গত ২৮ জুলাই রোববার নিউইয়র্কের বেলমেন্ট লেক স্টেট পার্ক মেতে উঠে আমেরিকার বিভিন্ন স্থান থেকে ছূটে আসা সাতকানিয়ার প্রবাসী বাংরাদেশিদের আনাগোনায়। চতুর্থ বারের মতো এই আয়োজন সম্পন্ন করেছে সংগঠনটি। সরজমিনে দেখা গেছে, লেকে বেষ্টিত সবুজে ঘেরা এক মনমুগ্ধকর পরিবেশ বেলমেন্ট লেক স্টেট পার্ক। লেকের পানিতে যেমন উচ্ছ্বাস জমিয়েছিলো বুনোহাঁস তেমনি ঢাঙায় নজর কেড়েছে শিশু-কিশোররা। বাহারি পোষাকে নান্দনিক সাজে এদিন প্রবাসীরা মিলিত হয়েছিলো প্রাণের মেলায়। দিনব্যাপী হরেক রকমের খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোজন, রাফেল ড্র এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ছিলো এই আয়োজনে। যেখানে প্রবাসীদের আনন্দ উৎসবে যেমন মেতে উঠতে দেখা গেছে ঠিক তেমনি পরস্পর ভাব বিনিময় করে সম্পর্কের বাঁধন আরও মজবুত করে নিতে দেখা গেছে। জানা গেছে, আর অল্প কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের চট্টগ্রাম সমিতির নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে এখন থেকেই তৎপর প্রার্থীরা। যার প্রভাব ছিলো সাতকানিয়া সমিতির এই বনভোজনেও। যেখানে দুই সভাপতি প্রার্থী মো. আবু তাহের এবং মোকসেদুল হক চৌধুরী নিজেদের প্যানেল নিয়ে বনভোজনে যোগ দেন। এ সময় তারা ঘুরে ঘুরে সবার সাথে ভাব বিনিময় করেন এবং নিজেদের পক্ষে জনমত প্রতিষ্ঠায় কাজ করেন। যা এই বনভোজনকে আরও উৎসবমুখর করে তুলে বলে জানান প্রবাসীরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব মো. এ জাফর। সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন উল্লাহর পরিচালনায় কথামালা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন রাজীব ও নাজু আকন্দ। বনভোজন শেষে আয়োজকরা জানান, সাতকানিয়াবাসীর এই মিলন মেলা অত্যান্ত সফল হয়েছে। নানা সুস্বাদু খাবার পরিবেশন, গল্প, আড্ডা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এ বনভোজন। অসংখ্য মানুষ এতে অংশ নিয়েছেন বেশ আগ্রহের সাথে। আগামীতেও এ ধরনের সুন্দর আয়োজনের প্রত্যাশা করেন সাতকানিয়ার প্রবাসীরা। বনভোজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা করিম রেজা, নাসের চৌধুরী ও সাহিদা সিকদার হাই।
বনভোজনে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক আহমদ নবী চৌধুরী, যুগ্ম আহবায়ক ডা. নূর মোহাম্মদ ও খোরশেদ আলম, প্রধান সমন্বয়কারী আব্দুস সালাম, যুগ্ম সমন্বয়কারী সাহান উদ্দীন চৌধুরী ও মো. রবি , সদস্য সচিব মোহাম্মদ সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. সামসুজ্জোহা (সোহেল) ও মোহাম্মদ মুসা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন