https://www.prothomalony.com/
10505
north-america
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ ০৭:৩১
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টানদের উদ্দেশে বলেছেন, তাঁকে নির্বাচিত করলে আগামী চার বছরে আর ভোট দিতে হবে না। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি খুব ভালোভাবে কাজ করবেন যাতে আর খ্রিস্টানদের আবারও ভোট না দিতে হয়।
স্থানীয় সময় ২৬ জুলাই শুক্রবার ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খ্রিস্টানদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা বের হয়ে আসুন এবং আমাকে ভোট দিন। এরপর আপনাদের আর ভোট দিতে হবে না। চার বছর পর সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাদের আর ভোট দিতে হবে না। আপনাদের ভালোবাসি। আমিও খ্রিস্টান। চার বছরের মধ্যে আর ভোট দিতে হবে না। আমরা এমনভাবে বিষয়গুলো সমাধান করব যাতে আপনাদের আর ভোট দিতে না হয়।’ এই বক্তব্য দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট আসলে কী বোঝাতে চেয়েছেন তা আসলে স্পষ্ট নয়। ২০২০ সালের নির্বাচনে পরাজিত হন ট্রাম্প। পরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের দিন ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ডেমোক্র্যাটদের অভিযোগ, গণতন্ত্রের জন্য হুমকি ট্রাম্প। এদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচার দলের পক্ষ থেকে এ নিয়ে মন্তব্য করা হয়নি। তবে কমলার মুখপাত্র জেসন সিঙ্গার ট্রাম্পের পুরো বক্তব্যকে উদ্ভট বলে আখ্যা দিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন