https://www.prothomalony.com/

10494

north-america

উত্তর আমেরিকা

৩০৪৩ জন সদস্য হয়েছেন শাহীন-মইনুলের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ ০৩:৫২

 ৩০৪৩ জন শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সদস্য হয়েছেন । তাদের মধ্যে সাধারণ সদস্য ২ হাজার ৫৯০ জন এবং আজীবন সদস্য ৪৫৩ জন। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র  ১৪ জুলাই রোববার সংগ্রহ কার্যক্রম শেষ হয়।  জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জানান, সংগঠনের নিবার্চন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট বিভাগবাসীকে সাধারণ সদস্য ও ভোটার হওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৪ জুলাই রোববার পর্যন্ত জনপ্রতি ১৫ ডলার ফি দিয়ে ২ হাজার ৫৯০ জন সাধারণ ভোটার হয়েছেন। এছাড়া আগে ও পরে মিলিয়ে ৪৫৩ জন আজীবন সদস্য হয়েছেন। ভবিষ্যতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হবে বলে জানান মইনুল ইসলাম। জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরী জানান, চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী আগস্টে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
উল্লেখ্য, শাহীন কামালী ও মইনুল ইসলামের নেতৃত্বাধীন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র আসন্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার এম এ কাইয়ুম, বীর মুক্তিযোদ্বা আজিজুর রহমান সাবু (সিলেট), সৈয়দ শওকত আলী (মৌলভী বাজার) এবং প্রফেসর আমিনুল হক চুন্নু (সুনামগঞ্জ)।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন