https://www.prothomalony.com/
10363
north-america
১২ জুলাই শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের মাধ্যমে নতুন সাজে উদ্বোধন হলো জ্যামাইকার হিলসাইড এভিনিউতে প্রতিষ্ঠিত ধানসিঁড়ি রেস্টুরেন্টের। ৯ বছর ধরে চাইনিজ খাবারের রেস্টুরেন্ট হিসেবে পরিচিত এই রেস্টুরেন্টটি এখন থেকে পুরো বাংলাদেশী খাবারের রেস্টুরেন্ট হিসেবে চালু হলো।
‘ধানসিঁড়ি’ রেস্টুরেন্টের কর্ণধার নূর মুয়িদ টিপু জানান, দীর্ঘ ৮/৯ বছর ধরে সুনামের সাথে একটি চাইনিজ রেস্টুরেন্ট হিসেবে ‘ধানসিঁড়ি’ পরিচালিত হয়ে আসছে। কিন্তু জ্যামাইকা সহ অশাপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের চাহিদার কথা বিবেচনা করে এবার এই রেস্টুরেন্টটি নতুন করে সাজানো হয়েছে। এছাড়াও বিদেশীদেরও বাঙালী খাবারের প্রতি আগ্রহ বাড়ছে। তিনি বলেন, ‘ধানসিঁড়ি’-তে বাংলাদেশী সকল প্রকার মুখরোচক খাবার পাওয়া যাবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন