https://www.prothomalony.com/
10321
north-america
ক্যালিফোর্নিয়া বি এন পি সভাপতি বদরুল আলম চোধুরী শিপলুকে এসিস্ট্যান্ট টু দা চেয়ারপার্সন্স ফরেন এডভাইজার কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় অভিনন্দন জানিয়েছেন ক্যালিফোর্নিয়া বিএনপি সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এই বিবৃতিতে সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন, সাবেক সভাপতি আব্দুল বাসিত ও সাবেক সাধারণ সম্পাদক নিয়াজ মুহাইমেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। ক্যালিফোর্নিয়া বি এন পি সভাপতি জনাব বদরুল আলম চোধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের নেতৃত্বে নবীন-তরুণ বিএনপি নেতা-কর্মীদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্যালিফোর্নিয়া বি এন পি আজ দেশের গণতন্ত্রের মুক্তির আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। যা আমাদের অভিভূত করেছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন