https://www.prothomalony.com/
10309
north-america
চবি এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ'র বনভোজন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই শনিবার লংআইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কে। সকাল দশটা থেকে নিউইয়র্ক ও আশেপাশের অংগরাজ্য থেকে প্রায় দুইশতাধিক এলামনাই ও অতিথিরা উপস্হিত হন। সকাল ১০ঃ৪৫ মিনিটে বেলুন উডিয়ে বনভোজন কমিটির আহবায়ক আশিক মাহমুদ, সভাপতি সোলায়মান, সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, এমলাক হোসেন ফয়সল, সেক্রেটারি বদিউল আলম, সিঃ এলামনাই মোশারফ হোসেন সুদন,যুগ্ম আহবায়ক হানিফ চৌধুরী, সদস্য সচিব কাওসার সরদার, কোষাধ্যক্ষ্য সাখাওয়াত হোসেন স্বপন, সদস্য শীতক, শরীফ, মনোয়ারুল হক সহ আরও অন্যান্য এলামনাই বৃন্দকে সংগে নিয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন। সকালের নাস্তা পরিশনের পরে শুরু হয় একে একে বাচ্চাদের খেলাধুলা, মহিলাদের বালিশ খেলা, পুরুষের হাডিভাংগা সহ অনেকরকম আনন্দ আয়োজন। উপস্হিত সকল বাচ্চা এবং মহিলাদের জন্য ছিল আকর্ষনীয় আনন্দ ও সম্মানি পুরস্কারের ব্যবস্থা । খাবারের টিমে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ এলামনাই ও অতিথিদেরকে তরমুজ চিপস সহ নানান খাবার পরিবেশন করেন। জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে শুরু হয় আকর্ষনীয় রাফেল ড্র বিক্রি। পাশাপাশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এলামনাই ও অতিথিদের পরিচিতি পর্ব। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান গেয়ে সবাইকে মাতিয়ে তোলেন বাংলাদেশ থেকে আগত তরুন প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী রেশমি মীর্জা এবং এলামনাই শিল্পী শামিমা খানম শাবনাজ ও মোঃ জাহাংগীর আলম। আহবায়ক মোঃ আশিক মাহমুদের পরিচালনায় পুরস্কার বিতরনী ও র্যাফেল ড্র পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলামনাইএর সভাপতি প্রফেসর মোঃ সোলায়মান এবং মঞ্চে আসন গ্রহন করেন সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, এমলাক হোসেন ফয়সল, সাধারন সম্পাদক বদিউল আলম, যুগ্ম আহবায়ক হানিফ চৌধুরী, সদস্য সচিব কাওসার সরদার,সিনিয়র এলামনাই মোশারফ হোসেন সুজন, সাবেক সচিব মোঃইসমাইল, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর চৌধুরী, এনামুল হায়দার ও মোঃ আসগর হোসাইন । বনভোজন সফল করতে যারা সহযোগীতা করেছেন এমলাক ফয়সল, মোঃ সুজন, মজনু মোঃ ইসমাইল মোঃ হোসাইন এলিট, খলিল বিরিয়ানী হাউজ , কাজী মোবাশ্বর হাসেমী, মোঃ তাহের এবং আরিফ। র্যাফেল ড্র প্রথম পুরস্কার স্বর্নের চেইন স্পন্সর করেন জামান কন্স্ট্রাকশনের সত্বধিকারি জাহিদ মিন্টু, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ স্পন্সর করেন এটর্নী মইন চৌধুরী, আরও যারা স্পন্সর করেন খামার বাডী, বিডি ওয়ারলেস, কর্নফুলী ট্রাভেলস জ্যাকশন হাইটস, মাকসুদুল হক চৌধরী। র্যাফেল ড্র তে প্রথম পুরস্কার স্বর্নের চেইন বিজয়ী হন আরিক মাহমুদ মানহা । সভাপতি সোলায়মান ও সাবেক সভাপতি মজনু, এমলাক ফয়সল ও সেক্রেটারী বদিউল আলমের হাত থেকে মানহা স্বর্নের চেইন গ্রহন করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন