https://www.prothomalony.com/
10286
north-america
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ ১২:৫৮
সিলেট এম সি এন্ড গভ কলেজ অ্যাসোসিয়েশন অব ইউএসএ' এর অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট রোববার। উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠেয় অনুষ্ঠানমালায় সিলেটের ঐতিহ্যবাহী দুই কলেজের সকল সাবেক শিক্ষার্থীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে দেয়া আমন্ত্রণ পত্রের মাধ্যমে অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ শাহনওয়াজ চৌধুরী এবং সদস্য সচিব দেওয়ান শাহেদ চৌধুরী এ আমন্ত্রণ জানিয়েছেন।
সংগঠনের সভাপতি শফিক উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু জানিয়েছেন, বিশেষ আকর্ষণ হিসেবে অ্যালামনাই ম্যাগাজিন, ফটো এলবাম এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, সুলতানা, হামিদ ইকবাল, সুতিপা চৌধুরী ও পুলক দত্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে। গুলশান টেরেসে অনুষ্ঠানমালা শুরু হবে ১৮ আগস্ট রোববার সন্ধ্যা ৬টায়। বিজ্ঞপ্তি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন