https://www.prothomalony.com/
10266
north-america
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ ১২:৩৫
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে সমঝোতা চুক্তি নবায়নের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ জুলাই শনিবার বিকাল ৬ টায় জ্যাকসন হাইট্স্থ নবান্ন রেষ্টুরেন্ট মিলনায়তনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপার প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুব রহমান চৌধুরী, জাপার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সহ সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক মীর জাকির, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, দপ্তর আকতার কবির, প্রচার ফেরদৌস ওয়াহিদ, সমাজ কল্যাণ মোঃ মুসলিম, যুব বিষয়ক সম্পাদক আবদুল মোতালেব, মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আকতার চৌধুরীম, যুগ্ম প্রচার সম্পাদক আউয়াল মুন্না, সদস্য মনির আহমেদ। সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে ভারতের সঙ্গে ৩টি চুক্তি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করেন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। বর্তমান সরকার ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। বাংলাদেশের সংবিধানের ১৪৫ অনুচ্ছেদে বলা আছে ভিন্ন রাষ্ট্রের সাথে কোন চুক্তি হলে তা জাতীয় সংসদে আলোচনা করে করতে হবে। জনগণের সম্মতি ছাড়া একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর দিয়ে অন্য একটি দেশের ট্রেন চলাচলের চুক্তিতে দেশের স্বাধীন সার্বভৈৗমত্বে আঘাত হানা হবে। দেশে সাবেক পুলিশ প্রধান যে ভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন এবং তাহার বিচার করতে পারছে না সরকার এমনকি সেই বেনজির সাহেবকে বিদেশে পালিয়ে যাইতে সহেযাগিতা করিয়াছে। একটি স্বাধীন দেশের পুলিশ প্রধান এইভাবে সাধারণ মানুষের সম্পদ লুট করে থাকে সেই দেশে আইনের কোন শাসন থাকে না। অতি দ্রুত বেনজীর আহমদকে গ্রেফতার করে আইনের আওতায় বিচার করতে হবে। সরকার নিজে ক্ষমতায় থাকার জন্য এইভাবে পুলিশ ব্যবহার করে দুর্নীতি করার সুযোগ করে দেয়। সকল সরকারী কর্মচারী ব্যাংক হিসাব নিতে হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন