https://www.prothomalony.com/
10204
north-america
নিউজার্সির বাংলাদেশিবহুল শহরে শাহিন খালিক তৃতীয়বারের মতো কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন। গত নির্বাচনে পেটার্সনের মতো গুরুত্বপূর্ণ নগরের দুই নাম্বার ওয়ার্ডের লোকজন তাঁকে নির্বাচিত করেছেন। নির্বাচনে শাহিন খালেক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, স্বদেশি ইয়াহিয়া খানকে প্রায় ৪০০ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
১ জুলাই সোমবার দুপুরে পেটার্সন শহরের মেয়র এন্ড্রু সায়েক শাহীন খালিককে শপথ বাক্য পাঠ করান। জমকালো এ অনুষ্ঠানে নগরভবনে বিপুল সংখক বাংলাদেশি উপস্থিত ছিলেন। শাহিন খালিকের এই বিজয় কমিউনিটির লোকজন অত্যন্ত খুশি তারা আশা করছে যে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে আরও শক্তিশালী ভূমিকা রাখবেন। তৃতীয় বারের মতো নগরভবনে শপথ নেয়ার পর শাহিন খালিক আবারও তাঁকে যারা নির্বাচিত করেছেন, যারা আস্থায় রেখেছেন তাদের জন্য সম্ভব যা কিছু করার তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ২ নং ওয়ার্ডের সকল ভোটার ও স্বদেশি জনসমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন