https://www.prothomalony.com/

10181

north-america

উত্তর আমেরিকা

গোলাম ফারুক শাহিন হলেন বিএনপির চেয়ারপারসনের স্পেশাল এসিসট্যান্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৪ ১১:১৭

যুক্তরাষ্ট্রের গোলাম ফারুক শাহিন বিএনপির চেয়ারপার্সনের স্পেশাল এসিসট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন। ২৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, চেয়ারপার্সনের ফরেন এফেয়ার্স এডভাইজরি কমিটিতে গোলাম ফারুক শাহিনকে স্পেশাল এসিসট্যান্ট পদে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ প্রাপ্তিতে শাহিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, শাহিন গত ৩ দশক ধরে প্রবাসে বিএনপির একনিষ্ঠ নেতা ও কর্মি হিসেবে কাজ করছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন