https://www.prothomalony.com/

10149

north-america

উত্তর আমেরিকা

অ্যাসাঞ্জের মুক্তিতে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া কী

প্রকাশ: ২৬ জুন ২০২৪ ১৫:৪০

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ২৫ জুন মঙ্গলবার বলেছেন, তিনি অ্যাসাঞ্জকে যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনতে চান।

অস্ট্রেলিয়ান লেবার পার্টির পার্লামেন্ট সদস্য জুলিয়ান হিল বলেছেন, “বন্দিদশা থেকে দেশে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়ায় অ্যাসাঞ্জের কোনও সমালোচনা করা উচিৎ হবে না। তার স্বাস্থ্য ভালো নেই।”

অস্ট্রেলিয়ান ন্যাশনাল পার্টির এমপি বার্নাবি জয়েস বলেছেন, অ্যাসাঞ্জ যা করেছেন তা তিনি নৈতিকভাবে সঠিক বলে মনে করেন না। তবে যুক্তরাষ্ট্রের গোপন নথিগুলো ফাঁসের সময় অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে ছিলেন না এবং তিনি মার্কিন নাগরিকও নন। ফলে যুক্তরাষ্ট্রের তার বিচার করার এখতিয়ার কতটা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

“বিষয়টি কীভাবে সামনে এগোয় সে সম্পর্কে আমাদের এখনও সতর্ক থাকতে হবে কারণ এটি শেষ হয়নি।”

সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এর প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেছেন, অ্যাসাঞ্জের প্রত্যাশিত মুক্তির খবরে তিনি আনন্দিত। তিনি বলেন, চুক্তিটি অ্যাসাঞ্জকে মুক্তি দেওয়ার চাপ বেড়ে চলার মধ্যে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের মুখ বাঁচানোর একটি উপায় ছিল।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও এই খবরকে স্বাগত জানিয়ে এক্সে পোস্ট করেছেন, “অ্যাসাঞ্জের কারাবরণ এবং নির্যাতন বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ।”

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসও এক্সে পোস্ট করেছেন। তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্রের অপরাধ বিশ্বের কাছে প্রকাশ করার জন্য তাকে বহু বছর ধরে কারারুদ্ধ করা হয়েছিল। তিনি যুদ্ধ এবং আক্রমণকে ন্যায্যতা দেয় এমন মিথ্যাকে প্রকাশ করতে এবং ভেঙে দিতে সহায়তা করেছিলেন। “
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন