https://www.prothomalony.com/
10145
north-america
ফিলাডেলফিয়ার আপার ডার্বি এলাকায় বসবাররত প্রবাসী মোহাম্মদ আমজাদ মাত্র ৪৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মরহুমের দেশের বাড়ি ঢাকার দোহা জয়পাড়ায় বলে জানা গেছে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্হায় ২৫ জুন মঙ্গলবার বিকেলে মেইন লাইন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মোহাম্মদ আমজাদ একজন নথিপত্রহীন অভিবাসী ছিলেন। ফলে চিকিৎসাকালীন সময়ে অনেকটা অর্থনৈতিক সংকটে দিন যাপন করেছিলেন। মোহাম্মদ আমজাদের মৃত্যুতে স্থানীয় কমিউনিটি থেকে সহযগিতা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ নিয়ে আগ্রহীরা আপারডাবী মসজিদ আল মদিনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ মোবারক হোসেন ( ফোনঃ ২১৫-৮৬৮-৯৯৫০) এবং মসজিদ আল মদিনার প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান( ফোনঃ ২১৫-২৫৪-৮৮২৭) এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন