https://www.prothomalony.com/
10142
north-america
চরম অর্থ সংকটে পড়েছে নিউইয়র্কের ব্রুকলিন শহরের জনপ্রিয় সঙ্গীত শাস্ত্রের প্রতিষ্ঠান ব্রুকলিন মিউজিক স্কুল। স্কুল কর্তৃপক্ষ আশংকা করছে, এক সপ্তাহের মধ্যে অর্থের সংস্থান না হলে আগামী মাসেই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাবে।
জানা যায়, ব্রুকলিন মিউজিক স্কুলটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবেই পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি স্কুলটি চরম অর্থ সংকটের মুখে পড়ে।
ফোর্ট গ্রিন পাড়ায় একটি ঐতিহাসিক চারতলা ভবনে অবস্থিত এই স্কুলে ২৪ টি শ্রেণীকক্ষ, তিনটি নাচের স্টুডিও এবং ২৬৬ আসনের একটি পেশাদার স্প্যানিশ-শৈলীর থিয়েটার রয়েছে। ব্রুকলিন মিউজিক স্কুল হল ন্যাশনাল গিল্ড অফ কমিউনিটি স্কুল অফ আর্টস-এর দীর্ঘস্থায়ী সদস্য।
.jpeg)
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি তারা এই সপ্তাহের শেষের মধ্যে অর্থের কোন সন্ধান না পান, তাহলে স্কুল বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
স্কুল কর্তৃপক্ষের মতে, এই স্কুল বন্ধ হলে শুধুমাত্র বাচ্চারাই যে ক্ষতির সম্মুখীন হবে, তা নয়। অভিভাবকরাও দীর্ঘ মেয়াদী সংকট পড়বেন। কারণ প্রতি বছর কম খরচে পারফরমিং আর্ট প্রোগ্রামের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীকে সঙ্গীত শেখাত এই স্কুল।
এদিকে শত বছরের এই মিউজিক স্কুল বাঁচাতে ইতোমধ্যে অর্থ সহায়তা চেয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এই ২৬ জুন বুধবার স্কুল বাঁচাতে অর্থ সংগ্রহের জন্য একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। স্কুল সংশ্লিষ্টরা "আমাদের স্কুল বাঁচান" নামে একটি অনলাইন প্রচার অভিযান শুরু করেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন