https://www.prothomalony.com/

10083

north-america

উত্তর আমেরিকা

ফিলাডেলফিয়ায় পবিএ ঈদুল আযহা উদযাপন

প্রকাশ: ২০ জুন ২০২৪ ১২:৩০

বৃহওর ফিলাডেলফিয়াসহ সমগ্র যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আযহা এই বৎসর উদযাপিত হয়েছে দুই দিনে। বৃহওর ফিলাডেলফিয়ায়র বেশীর ভাগ মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে রবিবার তবে বেশ কিছু মসজিদে সোমবার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই বৎসর বাংলাদেশিদের বৃহৎ ঈদ জামাতটি রোববারে অনুষ্ঠিত হয় বেসাপের উদ্যোগে জারর্ডেল পার্ক নর্থ ইষ্টে ফিলাডেলফিয়া খোলা মাঠে।

ঈদুল আজহা ১৬ জুন,   রোববার পালন করা হয় 

বেসাপের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় খোলা মাঠে একটি জামাত, নর্থ ইষ্ট ইসলামিক সেন্টারের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় একটি জামাত, মসজিদ তাক্ওয়া ইসলামিক সেন্টারের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় একটি জামাত, বেনসালাম জামে মসজিদের উদ্যোগে বেনসালামে একটি জামাত, বায়তুল মোকারম জামে মসজিদের উদ্যোগে সেন্টার সিটিতে দুইটি জামাত, মুনা সেন্টার অফ আপারডাবী মসজিদের উদ্যোগে আপারডাবীতে একটি জামাত, ইসলামিক সেন্টার অফ ডেলাওয়্যার কাউন্টি উদ্যোগে  টাউনশিপ লাইন রোড হাভারটাউন দুইটি জামাত, হাটফিল্ড জামে মসজিদের উদ্যোগে ল্যান্সডেলে দুইটি জামাত, ওয়েষ্ট ফিলি জামে মসজিদ এবং ইসলামিক সেন্টারের উদ্যোগে সেন্টার সিটিতে একটি জামাত, মসজিদ আল-সালামের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় দুইটি জামাত, আল-রাশিদিন ইসলামিক সেন্টারের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় একটি জামাত, মসজিদ ওমরের উদ্যোগে আপারডাবীতে একটি জামাত, আল-আকসা ইসলামিক সোসাইটির উদ্যোগে ফিলাডেলফিয়া সিটিতে দুইটি জামাত, মসজিদ আল-ফুরকানের উদ্যোগে নর্থইষ্ট ফিলাডেলফিয়ায় দুইটি জামাত, মসজিদ আল-জামিয়ার উদ্যোগে সেন্টার সিটিতে একটি জামাত, আইএসজিভিএফের (ইসলামিক সোসাইটি গ্রেটার ভ্যালি ফোর্জের) উদ্যোগে ভ্যালি ফোর্জের উদ্যোগে কিং অপ প্রুশিয়া পিএ তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহা ১৭ জুন, সোমবার পালন করা হয় 

মসজিদ আল মদিনার উদ্যোগে আপারডাবীতে একটি জামাত, নর্থ পেন মসজিদের উদ্যোগে ল্যান্সডেলে দুইটি জামাত, রিহলাতুল ইলম ফাউন্ডেশনের উদ্যোগে ল্যান্সডেলে একটি জামাত এবং সিরাতুল জান্নাহ সেন্টারের উদ্যোগে নর্থ ইষ্টে একটি জামাত ১৭ই জুন, সোমবাব অনুষ্ঠিত হয়।

এবারে ঈদ জামাতে অনেক স্হানেই মহিলাদের জন্য নামাজের ব্যবস্হা থাকায় আমাদের মা, বোন এবং শিশুদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। শত শত মুসল্লি একেকটি জামাতে অংশ নেন। কাউন্সিল অন ইসলামিক রিলেশন্স’র তথ্য অনুযায়ী, সমগ্র আমেরিকায় ২,৫০০ শতের অধিক মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষেই প্রবাসীরা পশু খামারে ছুটে যান এবং পছন্দের পশু কুরবানীর করেন এবং পরিবার-পরিজনসহ কুরবানীর মাংস ভাগাভাগি করেন। প্রবাসে নতুন প্রজন্ম কুরবানীর মাহাত্ম ও তাৎপর্য অনুধাবনে এটি বাস্তবভিত্তিক পরিক্রমা বলে অনেকেই মনে করেন। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং কানেকটিকাট প্রভৃতি স্থানের বাংলাদেশি দোকানগুলোও কুরবানীর অর্ডার নিয়েছে এই বৎসর।

দোকানগুলোর কুরবানীর অর্ডারের মাংস ঈদের দিন রাত অথবা এক দিন পর সবাই হাতে পেয়েছেন। আবহাওয়া অত্যন্ত চমৎকার থাকায় ঈদ জামাতের পর পরই অনেকেই প্রিয়-পরিচিতজনের বাসায় ছুটে যান শুভেচ্ছা বিনিময়ের জন্য। ঈদের নতুন পোশাকে প্রবাসের নতুন প্রজন্মও ছিল উৎফুল্ল এবং নতুন জামা পড়েই তারা ঈদ জামাতে অংশ নেয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন