https://www.prothomalony.com/

10058

north-america

উত্তর আমেরিকা

সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হলো নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত।

প্রকাশ: ১৮ জুন ২০২৪ ১০:২৪

নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসনহাইটসের ডাইভার্সিটি প্লাজায় এবারের ঈদ আল আদহা ২০২৪ তে আবারও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং ঈদের নানাজ দিয়ে অমুসলিম প্রতিবেশীর রাস্তাঘাট, যানবাহন পার্কিং ও শপিং এ বিঘ্ন না ঘটিয়ে ঈদগাহর উপযুক্ত স্থান ডাইভার্সিটি প্লাজায় এসে ঈদের নামাজ আদায় করার জন্য এলাকার মুল্লিদের প্রতি আহ্বান জানান নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম।  এলাকার মুসলিম কম্যিউনিটির প্রয়োজনে এবং মার্কিন প্রবাসে মুসলমানদের তাহজীব ও তামাদ্দুনকে লালন ও স্থাপন করার প্রয়াসেই নিউইয়র্ক ঈদগাহর কার্যক্রম শুরু হয় ২০১১ সনে। সংখ্যাধ্যিকের কথা না বলে যদি মান সম্পন্ন আয়েজন ও উত্তম ব্যবস্থাপনার কথা বলা হয়, তাহলে সে বিবেচনায় নিউইয়র্ক ঈদগাহই এর প্রতিষ্ঠা সগ্ন থেকেই রয়েছে শীর্ষে। কর্মব্যস্ত নিউইয়র্ক নগরীর মুসলমানদের সুবিধার কথা বিবেচনা করেই প্রতিটি ঈদে এখানে যে ৫টি জামাতের আয়োজন করা হয়, তাতে এলাকার মুসল্লিরা অত্যন্ত সন্তুষ্ট। কেননা, ঈদুল ফেতরে সকাল ৭ঃ০০টা এবং ঈদুল আদহায় সকাল ৬ঃ০০ থেকে শুরু হওয়া প্রতি ঘন্টা অন্তর এ জামাতগুলোতে মুসল্লিরা তাঁদের সুবিধা মত জামাতটিতে এসে শরীক হতে পারেন। ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহ প্রতিষ্ঠার সবচেয়ে  গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো 'শান্তির ধর্ম ইসলাম' বলে দাবীটি ইসলামের সাথে অতপ্রোতভাবে জডিত। সেজন্য, রাস্তাঘাট বন্ধ করে এলাকার অমুসলিম প্রতিবেশীর চলাচল, গাডি পার্কিং ও শপিং এর ব্যাঘাত ঘটিয়ে ঈদানন্দ উদযাপন করা কখনোই ইসলামী সংস্কৃতি ও এর তাহজীব-তামাদ্দুনের অংশ হতে পারেনা। ইহা বিবেক বহির্ভূত কাজ বলেই সঠিক ইসলাম চর্চায় পরিগণিত হবে। তাই আশপাশের সব ইসলামিক সেন্টার ও মসজিদকে অমুসলিম প্রতিবেশীর এমন ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি না করে বিবেকের সঠিক বিচারে ডাইভার্সিটি প্লাজাতেই এসেই একসাথে ঈদ উদযাপন করার তাগিদ নিউইয়র্ক ঈদগাহ এর প্রতিষ্ঠা লগ্ন থেকে বরাবরই দিয়ে আসছে। আর তাতে করেই বাংলাদেশী বংশোদ্ভূত আমাদের নতুন মার্কিন প্রজন্মরা ইসলামের সঠিক সংস্কৃতি ও তাহজীব-তামাদ্দুনের শিক্ষা ও প্রয়োগ দেখতে পেয়ে আনন্দিত হবে।  তবে নিউইয়র্ক ঈদগাহ দারুণ আশাবাদী যে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এলাকার মুসলমানদের সংকীর্ণতা ও ভুল বুঝাবুঝি দূরীভুত হবে এবং সকল অভিবাবকগন তাঁরা নিজে ও তাঁদের নতুন প্রজন্মকে নিয়ে এসে নিউইয়র্কের মিনি বাংলাদেশ বলে খ্যাত জ্যাকসনহাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক সাথে ঈদ উদযাপন করার পাশাপাশি কম্যিউনিটিকে শান্তিপূর্ণ একটি সুন্দর ঈদ উপহার দিবেন। সূর্যোদয় পর থেকে ঈদ নামাজের সঠিক শরীয়ত সম্মত সময়ের দিকে খেয়াল রেখে ও যারা দূরে সুবিধাজনক স্থানে কোরবানী দিতে যেতে চান, তাদের কথা বিবেচনা করেই প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৬ঃ০০ টায়। তারপর ৭, ৮, ৯ ও ১০ টায় নিউইয়র্ক ঈদগাহর আরোও ৪ টি জামাত সহ মোট ৫ টি জামাত অনুষ্ঠিত হয়। এমনকি মুসল্লিদের অনবরত আগমন ঠেকাতে ৫টি জামাতের পরও আরেকটি অতিরিক্ত জামাতের ব্যবস্থা করা হয় সকাল ১০ঃ৩০ টায়। ১০ঃ০০ টার শেষ জামাতটি যারা ধরতে পারেননি, অতিরিক্ত এই জামাতটির পেয়ে যেনো তাঁদের ঈদের আনন্দ ছিল সবার চেয়ে বেশি। যেহেতু নিউইয়র্ক ঈদগাহ সকল মুসল্লির কথা বিবেচনায় সব সময়ই রাখে, তাই পরিস্থিতির বিবেচনায় এর আগেও এমন ব্যবস্থা নিউইয়র্ক ঈদগাহ নিয়েছে।  নিউইয়র্ক ঈদগাহ বিরক্তিকর লীডারি বক্তব্য অনেক আগে থেকেই বাদ দিয়েছে। যেহেতু ২০১১ সনে নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাকালে এলাকার প্রায় সকল জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনদের সমন্বয়ে ৩২ জন ডিগনিটারিজদের সে সময় প্রচুর সমাগম ছিল। যার কাভারেজ মূলধারা ও স্থানীয় সকল ভাষার সকল কম্যিউনিটি পত্রিকা ছেঁপেছিল বেশ ফলাও করে।  করোনা প্যান্ডামিকের সময় মোহাম্মদী সেন্টার থেকে নিউইয়র্ক ঈদগাহর ঈদ আল ফেতর-২০২০'র জামাত অনুষ্ঠিত হয়েছে সামাজিক অনলাইন মিডিয়া ফেসবুকের মাধ্যমে, যেখানে প্রচুর সংখ্যক মুসল্লি যুক্ত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন নিজ নিজ বাসা-ঘর থেকে। বিভিন্ন ভাবে সহযোগিতার জন্য নিউইয়র্ক ঈদগাহ স্থানীয় এনওয়াইপিডি পুলিশ প্রিসিংকট-১১৫, জেবিবিএ, আইএমএ, মূলধারার নেতৃবৃন্দ ও প্রেস কম্যিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসে সুন্নাহ মোতাবেক ইসলামের শান্তিপ্রিয় ও ঐতিহ্য গত সংস্কৃতি এবং তাহজীব-তামাদ্দুনকে বহাল রাখতে ৫টি জামাতে সমবেত হওয়া সকল মুসল্লি ও নতুন প্রজন্মকে নিউইয়র্ক ঈদগাহ জানাচ্ছে সীমাহীন শুভেচ্ছা ও অভিনন্দন।  এই প্রথম বারের মত নিউইয়র্ক ঈদগাহর অনুস্মরণে বাংলাদেশের বাইতুল মোকাররাম মসজিদের ঈদের নামাজেও এবার ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে জেনে আমরা আনন্দিত হয়েছি। ____প্রেস বিজ্ঞপ্তি।









 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন