https://www.prothomalony.com/
10038
north-america
সৌদি আরবের আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ১৩ জুন বৃহস্পতিবার সৌদি সময় সকাল ৯টার দিকে আপিপ থেকে নির্মাণকাজে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০)। তাদের মধ্যে সবুজ গাড়ির চালক ছিলেন। সবুজ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালী গ্রামের জামাল চৌকিদারের ছেলে। সাব্বির পাশের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের মো. ইসমাইল সৈয়ালের ছেলে ও রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, রিফাত মাত্র তিন বছর আগে গেছেন ওই দেশে। ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সবুজ চৌকিদার। তিনি তাঁদের নিয়ে আপিপ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ কাঁতেন। নিজেদের গাড়িতে তাঁরা কাজে আসা-যাওয়া করতেন। গাড়ির চালক ছিলেন সবুজ। দুর্ঘটনার সময়ও গাড়ির চালক ছিলেন সবুজ বলে জানান তাঁর বাবা জামাল চৌকিদার।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন