https://www.prothomalony.com/
10001
north-america
নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ৩০ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ কমিউনিটির যারা পবিত্র হজ্ব পালন করতে গেছেন তারা যাতে সুষ্ঠুভাবে ও সুস্হ শরীরে হজ্ব পালন শেষে নিরাপদে ফিরে আসতে পারেন সেই কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো: মনিরুজ্জামান এর পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ , আবদুর রফিক, মাওলানা আবুল কালাম,মাওলানা আবদুল হাই, মসজিদে আলহেরার খতিব মাওলানা আজিম উদ্দিন, জহিরুল ইসলাম বাবুল প্রমুখ। দোয়া মাহফিলে মসজিদ আলহেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলকে বাংলা ও ইংরেজি ভার্সনের কোরআন শরীফ উপহার হিসাবে প্রদান করেন। দোয়া মাহফিলে আটলান্টিক সিটি ও এর পার্শ্ববর্তী শহরগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।নৈশভোজের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন