https://www.prothomalony.com/
9204
video
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে ব্রংকস কমিউনিটি সম্মাননা প্রদান করেছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রংকসের খলিল চায়নিজ রেস্তুরায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সির ফ্রাংকলিন টাউনশিপের কাউন্সিলওম্যান শিফা উদ্দিন, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী , জন সংগঠক মোহাম্মদ এন মজুমদার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ, সেফ খলিলুর রহমান, নুরে আলম জিকু, ফারমিস আখতার, মঞ্জুর চৌধুরী, ফারমিছ আখতার, এমবি তুষার প্রমুখ।
ব্যারিস্টার সুমন সম্মাননা প্রাপ্তির পর দেয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ইতিহাস পাল্টে দেয়ার কাজে তিনি নেমেছেন। এ কাজে সব সময়য় যাদের সহযোগিতা পেয়ে আসছেন, তাদের তিনি কৃতজ্ঞতা জানান।
ভিডিও থেকে আরো পড়ুন