https://www.prothomalony.com/

14222

video

ভিডিও

নিউইয়র্কে লাখো কবরের বাংলাদেশ সেমিট্রি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ০৭:৪৫

লাখো কবরের জায়গা নিয়ে বাংলাদেশ সেমিট্রি প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে আগামী ৩১ জুলাই। নিউইর্য়ক স্টেটের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের মালিকানাধীন সর্ববৃহৎ এই কবরস্থান প্রকল্প বাস্তবায়ন করছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। 
সাংবাদিক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন সেমিট্রি প্রকল্পের আহবায়ক আব্দুর রব মিয়া। লিখিত বক্তব্য পাঠ করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী জাহিদ মিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান। ট্রাস্টিবোর্ড, উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে খোকন মোশাররফ, বাবু রমেশ চন্দ্র দেবনাথ, রফিকুল ইসলাম ভূঁইয়া, তাজু মিয়া, ছালেহ আহম্মেদ রুবেল, মাহমুদুল হক, জামাল উদ্দিন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুবসহ সোসাইটির নেতৃবৃন্দ। 
ভিডিওঃ ফরিদা ইয়াসমিন 
নিউজঃ রুদ্র মাসুদ

ভিডিও থেকে আরো পড়ুন