https://www.prothomalony.com/

8976

new-york

নিউইয়র্ক

ফাগুন আড্ডা - ইউএসএ ৮৮ এর বন্ধুদের আয়োজনে উদযাপিত

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ ১২:৫৬

নিউইয়র্কে ২ মার্চ শনিবার ইউএসএ ৮৮ এর বন্ধুদের আয়োজনে ফাগুন আড্ডা বঙ্গাব্দ ১৪৩০ - আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শিল্পী কায়সার কামালের ব্যতিক্রমী ডিজাইনের ব্যানার আড্ডার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আর মঞ্চসজ্জায় ছিলেন লেমন ভাবী ও আরিফ সামস, লিপু, রতন ও অন্যান্না বন্ধুরা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতপরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই প্রজন্মের শিশু কিশোররা  সংঙ্গীত ও নৃত্য পরিবেশনায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে। অনুষ্ঠানটি পরিচালনা করে সাকির, শাফী, লিপু, নাসিমা ও আরও অনেকে। অনুষ্ঠানের প্রধান আকর্শন দুই খ্যাতনামা শিল্পী সম্পূর্ন অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে রাখে। সদানন্দ হালদার ও তার কন্যার গান  সবাই খুব উপভোগ করেন। বিশ্বজীৎ তার গান দিয়ে মাতিয়ে রাখেন অনুষ্ঠান। আড্ডার ব্যবস্থাপনায় ছিলেন নৃপেন এবং  তাকে সহযোগিতা করেন সাদেক, মানিক, সোহেল ও অন্যান্য বন্ধুরা। বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নে জাকির, আজম, তুহিন, ফারা, সাবিনা, মুনা, রিপন, স্বপন ও শুভ আড্ডার পরিবেশ আরো সুন্দর করে তুলেন। এই আড্ডায় বিভিন্ন এস্টেট থেকে বন্ধুদের সমাগম ঘটে ও স্থানীয় বন্ধুরা প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হয়। বন্ধু রাজ দম্পতি, জগলু, আলমগীর, পাপিয়া, অন্জন, জুবায়ের, তিতাস, জগলু ব্রংক্স সহ আরও অনেকে। রাতের খাবার শেষে নাচে-গানে মুখরিত হয়ে ওঠে পার্টি হল। মুক্তা, বন্ধু সাইদ দম্পতি, লিমা, সোহেল ভাবী  সবার নাচে এক আনন্দের বন্যা বইতে থাকা। কিভাবে যে আটটি ঘন্টা অতিবাহিত হয়ে যায় কারও খবর থাকে না। চলে আসে বিদায়ের পালা। আগামী পিকনিক ও বৈশাখ আড্ডার বার্তার মাঝে সমাপ্ত হয় ফাগুন আড্ডা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন