https://www.prothomalony.com/
8908
new-york
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আরেকজন যুবকের অকাল মৃত্যু ঘটেছে। কমিউনিটির পরিচিত মুখ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান ও অ্যাডভোকেট মোরশেদা জামানের একমাত্র পুত্র সন্তান রায়ান ইফতেখার জামান (২৯) ১৪ মার্চ বৃহস্পতিবার মধ্যরাতে কুইন্সের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালি—রাজেউন)। রাতে তাদের নিজের বাড়িতে বেজমেন্টের ব্যায়ামাগারে তার মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ব্যায়াম করতে গিয়ে হার্ট অ্যাটাক থেকে, না অন্য কোন কারণে মৃত্যু হয়েছে এ বিষয়টি তদন্তাধীন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কমিউনিটিতে বেশ কয়েকজন যুব তরুণের মৃত্যু হয়েছে। করোনা মহামারি পরবর্তী সময়ে যুব তরুণদের এমন অপমৃত্যু অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মরহুম রায়ানের বাবা মা নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপকভাবে পরিচিত। পরিবারটির প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন কমিউনিটির বিশিষ্টজন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন