https://www.prothomalony.com/

8857

new-york

নিউইয়র্ক

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ নিউইয়র্কের কুইন্স বরো প্রেসিডেন্টের ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড পেয়েছে

প্রকাশ: ১২ মার্চ ২০২৪ ০১:৩৭

নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্টর উদ্যোগে বাংলাদেশ হেরিটেজ ডে পালন করা হয়েছে  ৫ মার্চ । এ উপলক্ষ্যে বরো হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির কল্যাণ আর মানবাতার সেবায় অবদান রাখার জন্য এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-কে বরো প্রেসিডেন্ট রিচার্ড ডনবান-এর পক্ষ থেকে ‘রিসাইটেশন অব অনার’ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুল মুকিত চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন। এসময় সভাপতি সোহেল আহমেদ, সহ সভাপতি কয়েস আহমেদ, উপদেষ্টা এমাদ চৌধুরী ও দেওয়ান শাহেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য ফয়সল আহমেদ প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, আগামী ৩১ মার্চ রোববার আল আমীন জামে মসজিদে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলে প্রবাসী বাংলাদেশীরা সবাই আমন্ত্রিত।

           

নিউইয়র্ক থেকে আরো পড়ুন