https://www.prothomalony.com/

8775

entertainment

বিনোদন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা পরিষদের অনুষ্ঠান হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ ১১:১৮

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  মহিলা পরিষদের অনুষ্ঠান হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে 

আগামী ১০ মার্চ রোববার বিকাল ৫ টায় মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের উদ্যোগে পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বাংলাদেশ থেকে আগত নারী নেত্রীবৃন্দ।

প্রধান অতিথি হিসেবে থাকবেন এডভোকেট মাকসুদা আক্তার লাইলি।

এবং প্রধান বক্তা নারী নেত্রী সুব্রতা রায়। সকলের জন্য এই অনুষ্ঠান উন্মুক্ত থাকবে, এবং অনুষ্ঠানটি হবে বিকাল পাঁচটায় এস্টোরিয়ার ‘হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে’, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। আগ্রহী অংশগ্রহণকারীরা এই নাম্বারে  যোগাযোগ করতে পারেন: 347 551 1240।

বিনোদন থেকে আরো পড়ুন