https://www.prothomalony.com/

8770

north-america

উত্তর আমেরিকা

ড. সুফিয়ান খোন্দকার আর নেই

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪ ১০:৫৪

খ্যাতিমান পানি সম্পদ বিশেষজ্ঞ এবং উত্তর আমেরিকায় বাংলাদেশিদের অহংকারের মানুষ ড. সুফিয়ান খোন্দকার (৭৮) ৩ মার্চ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে—-রাজেউন)। হার্ট এটাকে আক্রান্ত হয়ে কুইন্সস্থ মাউন্টসিনাই হসপিটালে তিনি মারা যান।

মরহুম খোন্দকার ১৯৪৬ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহন করেন। ১৯৭৬ সাল থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তিনি কুইন্সের হলিসে থাকতেন। কমিউনিটির অতি পরিচিত মুখ সুফিয়ান খোন্দকারের মৃত্যুর খবরে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার জামাইকাস্থ মুসলিম সেন্টারে নামাজে জানাজা শেষে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল সেমিটারিতে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। খোন্দকার সুফিয়ান স্ত্রী, ২ সন্তান হাসান ও নবানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বহু ব্যক্তি ও সংগঠন শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন