https://www.prothomalony.com/
8762
north-america
সন্দ্বীপ সোসাইটির কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয় ১ মার্চ তাদের নিজস্ব ভবনে। সভাপতি ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইঞ্জি. নাসির উদ্দিন।
সভায় অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে আসন্ন পিকনিক, ইফতার পার্টি , ২৯ এপ্রিল উপলক্ষে দোয়া মাহফিল ,বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা , ফুড বিতরণ সহ নানা বিধ বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভা শেষে সহসভাপতি আব্দুস সালাম লাবুর সৌজন্যে রাতের খাবারের আয়োজন করা হয়। আরিফুজ্জামান আরিফ পুত্রসন্তান লাভ করায় সকলকে মিষ্টি মুখ করানো হয়েছে।সভায় সাইফুল ইসলাম সম্প্রতি ওমরা করে মক্কা থেকে আনা তবারক ও টুপি সকলের মাঝে বিতরণ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন