https://www.prothomalony.com/
8728
north-america
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:১৬
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারী।ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহযোগিতায় পালিত হলো মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিউ ইয়য়র্ক কনসুলেটর জনাব নাজমুল হুদা।অনুষ্ঠানে সকল বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট রা বক্তব্য রাখেন। যুগ্ম আহবায়ক হিসেবে JAAA এর প্রেসিডেন্ট শামীমআরা বেগম তার বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গত দশ বছর এই মহান একুশ উদযাপনের অংশগ্রহনকারী হিসেবে গর্ববোধ প্রকাশ করেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্কের অন্যান্য নামকরা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো একে একে তাদের পরিবেশনা উপস্হাপন করেন। সাবিনা ইয়াসমীনের কালজয়ী গান - আমার আট কোটি ফুল, গানটি দিয়ে JAAA তাদের পরিবেশনা শুরু করে ।

কবি আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ কবিতাটি সবাই কে বিমোহিত করে। সবশেষে নিধন ডি রোজারিওর লেখা ও নিপু গাঙ্গুলির সুর করা ব্যাতিক্রমী একুশের গান -আবার এসেছে ফিরে বাংলার প্রতি ঘরে এই গানটির মাধ্যমে পরিবেশনা শেষ হয়।রাত ১২ টায় একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান । অংশগ্রহণে ছিলেন মেরিএস্টেলা আহমেদ শ্যামলী, শারমিন আখতার রেক্সনা, মেঘনা পাল, শামীমআরা বেগম, তামান্না শবনম, দূররে মাখনুন নবনী, জাকিয়া মাহবুব, হোসেন শাহরিয়ার তৈমুর, শমিত মণ্ডল, মোহাম্মদ নাসিরুল্লাহ, সায়েদ মোঃ তায়েব, শাহরিয়ার কবির, তানজিল মাহমুদ, এবং যোবায়ের হোসনি ফাহাদ ফাহাদ। শহীদ শ্রদ্ধাঞ্জলি তে কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এ JAAA এর উপদেস্টা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন জামান মুনির, আশুতোষ সাহা, এবং আখতার আহমেদ রাশা। JAAA প্রেসিডেন্ট শামীমআরা বেগম, সেক্রেটারি তামান্না শবনম সহ আরো অনেকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন