https://www.prothomalony.com/
8694
north-america
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:২৬
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার এষ্টোরিয়াস্থ নিজস্ব ভবনে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করে।
এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের পরিচালনায় সংগঠনের সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহবায়ক এবং কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি শেখ জামাল হোসেইন ও সদস্য সচিব কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক সাহিদুল হক রাসেল এর তত্ত্বাবধানে কর্মসূচীগুলো অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মায়ের ভাষা বাংলার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে প্রবাসে বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে সঠিক ভাবে বাংলা ভাষা চর্চার গুরুত্বারোপ ও জালালাবাদ ভবনে সাপ্তাহিক বাংলা স্কুল/ইনষ্টিটিউট করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও জালালাবাদ ভবনে ব্যাপক সংখ্যক জালালাবাদবাসীর উপস্থিতিতে একটি সফল অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রবাসী জালালাবাদবাসী অত্যন্ত উৎফুল্ল প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের বোর্ড অব ট্রাষ্ট্রি ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সহ সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল এম চৌধুরী উমেল, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান মনজু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মিজানুর রহমা, অহনা হোসেন এবং মেহমেত আবরার ইসলাম। ‘মাতৃভাষা তথা মায়ের ভাষা’ অনুষ্ঠানে বিপুল সংখ্যক মহিলা ও ছেলে-মেয়েদের উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করেছে। উল্লেখযোগ্য মহিলাদের মধ্যে ছিলেন নাফিসা এইচ চৌধুরী, শবনম চৌধুরী, হাফসা রহমান, তাসমিয়া চৌধুরী, মরিয়ম খান, নিনা হোসাইন, অহনা হোসাইন প্রমুখ।ন চৌধুরী শেফাজ, সদস্য হেলিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা ফারুক আহমেদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ আখতারুল ইসলাম, প্রফেসর আজহার আহমদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, সহ সভাপতি শ্যামল কান্তি, শাহ সেলিম আহমেদ, সম্পাদক নুরুল হক লাল, উপদেষ্টা মনসুর আহমেদ, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, সিলেট সদর সোসাইটির সদস্য আহমেদ চিশতি বাবু, মেহরাজ ফাহমি, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক-এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক কোষাধ্যক্ষ পংকি মিয়া, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, সাবেক কর্মকর্তা আবুল খায়ের মজনু, জালালাবাদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়াবিদ মখন মিয়া, মরহুম কামাল আহমদের কন্যা রোমানা আহমেদ, সিলেট সদর সমিতির উপদেষ্টা রিয়াজ উদ্দিন কামরান, বিয়ানী বাজার সমিতির সাবেক কর্মকর্তা বদরুল উদ্দিন, ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী মোহাম্মদ বিলাল চৌধুরী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী খান (বাহার), মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন, সম্পাদিকা রুবিয়া বখত, সদস্য খলিলুর রহমান, বাবু বকুল পাল, শাহিনুল ইসলাম, হাসনাত তালুকদার, মোতাহার মিয়া, মহসিন মিয়া, মাহবুব চৌধুরী প্রমুখ।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হলো- হালিমা ইসলাম
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী দম্পতি তাজ-প্রমী এবং সিলেটের নতুন প্রজন্মের জনপ্রিয় তরুণ শিল্পী অপু রহমান। সবশেষে নিউইয়র্ক সময় রাত ১২টা ১ মিনিটে জালালাবাদ ভবনের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন