https://www.prothomalony.com/

8691

north-america

উত্তর আমেরিকা

ওয়াশিংটন ডিসিস্থ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম ২০২৪-২৫ এর কার্যকরী পরষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:০৬

অত্যন্ত ভাবগাম্ভীর্য আর আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রেটার ওয়াশিংটন ডিসিস্থ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (চুয়াফি) ২০২৪-২৫ এর কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রোববার ভার্জিনিয়ার এনানডেলস্থ ম্যাসন ডিস্ট্রিক্ট গর্ভণমন্টে সেন্টারে নয় সদস্যের এই কার্যকর কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ভয়েজ অব আমেরিকার সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ বাক্য পাঠ করান।

চুয়াফির এবারের নির্বাচনে মাহসাদুল আলম রূপম সভাপতি ও সোহানা সোনালী সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন-কানিজ জাফরিন-সহ-সভাপতি, মোহাম্মদ জাভেদ চৌধুরী-সহ-সাধারণ সম্পাদক, ইসকাত আলম -অর্থ সম্পাদক, মিলড্রেড থমাস গনসালভেজ - প্রচার, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্যরা হলেন - সামসুল আনোয়ার জামাল, মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া ও মীর নাজিউর রহমান নিক্সন।

অনুষ্ঠানে উত্তরীয় পড়িয়ে নতুন কমিটিকে বরণ ও পুরাতন কমিটিকে বিদায় জানানো হয়। এছাড়া, এই প্রথমবারের মত একটি সুন্দর নির্বাচন পরিচালনার জন্য চুয়াফির পক্ষ থেকে তিন নির্বাচন কমিশনার - আনিস আহমেদ, মোহাম্মদ আলম ও ড. তারিক আজিমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

নতুন সভাপতি মাহসাদুল আলম রূপম চুয়াফির সদস্যদের মাঝে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয়ের অভিবাসী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সিইউ অ্যালামনাই এবং ইউএসএ-ভিত্তিক সকল সিইউ অ্যালামনাইদের সাথে যোগাযোগ জোরদার, রিসোর্স পয়েন্ট হিসেবে চুয়াফির ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ নতুন করে ডিজাইন করা, বছরব্যাপী প্রোগ্রাম ক্যালেন্ডার তৈরি, কমিউনিটি সার্ভিস প্রদান, পেশাগত উন্নয়নমূলক কর্মশালার আয়োজন ইত্যাদি কর্মসূচী তুলে ধরে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন