https://www.prothomalony.com/

8676

north-america

উত্তর আমেরিকা

'ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান নিয়ে আ গু নে পুড়ে আত্মাহুতি দিলেন মার্কিন সেনা সদস্য

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:০৫

নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মাহুতি দিলেন এক মার্কিন সেনা সদস্য। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে বিমানবাহিনীর এ সক্রিয় সদস্য ২৫ ফেব্রুয়ারি রোববার নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। নিজের দেয়া আগুনে পুড়ে যাওয়া  ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।বিমানবাহিনীর ওই সদস্য ২৫ বছর বয়সী অ্যারন বুশনেল। তিনি টেক্সাসের বাসিন্দা বলে জানানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘনটা পর তাঁর মৃত্যু হয়েছে বলে ডিসি মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তাঁরা কেউ ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ক্লান্ত অবস্থায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। এরপরই তিনি নিজের শরীরে তরলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান। মাটিতে পড়ে না যাওয়া পর্যন্ত তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’।

গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন। গাজায় কয়েক মাসের নির্বিচার হামলায় প্রায় ৩০ হাজার মানুষের প্রাণ গেছে। তাঁদের বেশির ভাগ নারী ও শিশু। এসব তথ্য হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অন্যদিকে ইসরায়েল সরকার জানিয়েছে,৭ অক্টোবরের হামলায় দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। জিম্মি করা হয়েছে ২৫৩ জনকে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন