https://www.prothomalony.com/
8610
north-america
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ০২:৫৭
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে বাঙালি অধ্যুষিত লাভাপিএস এলাকার উন্মুক্ত মাঠে অস্থায়ী শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, বাংলাদেশ দূতাবাস ইন স্পেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পেন শাখা, এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা, বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন, বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন ইন স্পেন, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ স্পেন, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতি মাদ্রিদ, যুবলীগ স্পেন শাখা, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি মাদ্রিদ, জালালাবাদ এসোসিয়েশন ইন স্পেন‘সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং মুতাসিমুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন আওয়ামী লীগের সভাপতি দুলাল সাফা, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার, আহমেদ আসাদুর রহমান, জোসনা বেগম, রুমি খালেদা, যুবলীগ নেতা মামুন হাওলাদার, সুমন হাওলাদার সহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।
.jpeg)
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন