https://www.prothomalony.com/
8573
entertainment
নিউইয়র্কে এখন শীতের তাণ্ডব। বাংলাদেশের ঋতু বিচিত্রে বসন্তের আহ্বান। গাছে গাছে মঞ্জুরিত ফুল। শিমুল পলাশের রং। দেশ ছাড়া বাংলাদেশিরা স্বদেশের বাসনটি উৎসবকে এড়িয়ে যেতে পারেন না। নিউইয়র্ক সহ প্রবাসী বহুল নগরগুলোতে বসন্তের উৎসব হয়। এমন সব মনকাড়া উৎসবে আবহমান বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন প্রবাসীরা।
.jpg)
উত্তর আমেরিকার নিউইয়র্কে গড়ে উঠেছে সমৃদ্ধ বাংলাদেশি জনসমাজ। বহুজাতির সংমিশ্রণের দেশে আত্মপরিচয়ে গড়ে উঠা সংগঠিত বাংলাদেশি জনসমাজে নেতৃত্ব দিয়ে আসছেন নার্গিস আহমেদ। বাংলাদেশ সোসাইটি, ফোবানা , ড্রামা সার্কেলসহ বহু সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এ নারী দক্ষতার সাথে। গত প্রায় চার দশকে নিউইয়র্কে বাংলাদেশি কোলাহলের সব গুরুত্বপূর্ণ কাজের সাথে বসন্ত উৎসব, টার্কি পার্টিসহ নানা উদ্যোগ আয়োজন করে আসছেন নার্গিস আহমেদ।
.jpg)
১৮ ফেব্রুয়ারি রোববার জামাইকার হিলসাইড এলাকায় নার্গিস আহমেদ ও ফার্মাসিস্ট মোশতাক আহমেদ দম্পতির সুপরিসর বসতবাড়িতে বসন্ত উৎসবের আয়োজন ছিল। নারী পুরুষরা বসন্তের দেশজ সাজে উপস্থিত ছিলেন এ উৎসবে। 'বসন্ত এসেছে নেমে- আনন্দ আবেগে' শিরোনামের এ একান্ত আয়োজনে ছিল আড্ডা আলোচনা, গান, কবিতা, কৌতুকসহ দেশজ পিঠে পুলির সমাহার।
.jpg)
উজ্জ্বল হলুদ শাড়ি পরে নার্গিস আহমেদ অভ্যাগতদের স্বাগত জানান। তিনি বলেন, প্রাণের তাগিদ থেকেই বছরে বছরে তিনি এমন সব অনুষ্ঠান করে আসছেন। এসব অনুষ্ঠানে পরিবারের সমর্থন পেয়েছেন। তাঁর স্বামী পেশাজীবী মোস্তাক আহমেদকে কৃতজ্ঞতা জানালেন। নিউইয়র্কের বাংলা সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সব ভালো কাজের সাথে তিনি কতিপয় সংবাদ মাধ্যমের আকুণ্ঠ সমর্থন পেয়েছেন। সাংস্কৃতিক সংগঠক আবীর আলমগীরের উপস্থাপনায় অভ্যাগত অনেকেই কথা বলেন। সঙ্গীত পরিবেশন করেন, কেউ কবিতায়, কেউ গানে , চুটকিতে আদায় আলোচনায় বসন্ত উৎসব জমজমাট হয়ে উঠেছিল। পরিচয় সম্পাদক মাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, গীতিকার মাহফুজ আহমেদ,কামাল আহমেদ, আসিফ চৌধুরী, কবি রুপা খানম, শেমু আফরোজা, রেজীনা চৌধুরী, জাকির হোসেইন, ডাঃ ফারুক আজম, আব্দুশ শহীদ, তাহমিনা শহীদ, ফেরদৌস খান, জেরিন মাইশা, লুতফুর রহমানসহ সামাজিক সাংস্কৃতিক অংগনের প্রতিনিধিত্বশীল লোকজন যোগ দিয়েছিলেন এ বসন্ত উৎসবে।
বিনোদন থেকে আরো পড়ুন