https://www.prothomalony.com/

8532

north-america

উত্তর আমেরিকা

গিলমান চৌধুরীর মাতৃবিয়োগ

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০২:৪০

নিউজার্সির প্যাটার্সন শহরের সাবেক কাউন্সিলম্যান, কমিউনিটি সংগঠক এবং সাবেক মার্কিন সেনা সদস্য গিলমান চৌধুরীর স্নেহময়ী মাতা সালেমা চৌধুরী( ৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। সিলেটের ভাদেশ্বর নিবাসী মরহুম মিনহাজ চৌধুরীর স্ত্রী ১৪ ফেব্রুয়ারি বুধবার প্যাটার্সনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 



মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্যাটার্সনের জালালাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন যোগ দেন। 
মৃত্যুকালে সালেমা চৌধুরী দুই পুত্র, তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমার মৃতদেহ সমাহিত করার জন্য দেশে পাঠানো হচ্ছে। পারিবারিকভাবে জানানো হয়েছে শুক্রবারে আমিরাতের ফ্লাইটে মরদেহ দেশে যাবে। হবিগঞ্জের শায়স্তাগঞ্জে মরহুমা সালেমা চৌধুরীর পৈত্রিক পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে। সালেমা চৌধুরীর মৃত্যুতে নিউজার্সি ফ্রাংকলিন টাউনশিপের কাউন্সিল উওম্যান শেপা উদ্দিনসহ বিশিষ্ট জন শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গিলমান চৌধুরী এক বিবৃতিতে তাঁর মরহুম মা এবং  বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন