https://www.prothomalony.com/

8519

north-america

উত্তর আমেরিকা

আবারও ব ন্দু ক হামলাঃ আ গ্নে য়া স্ত্র নি ষি দ্ধ করার আহ্বান

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ০১:১৮

যুক্তরাষ্ট্রে আবারও আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ ঝরেছে, আহত হয়েছে কিছু নিরীহ মানুষ। আবারও মার্কিন প্রেসিডেন্ট অগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রনের কথা বলেছেন। বলেছেন জাতীয় লজ্জ্বার কথা। ১৪ ফেব্রুয়ারি বুধবার কানসাস অঙ্গরাজ্যে সুপার বৌলের বিজয় মিছিলে বন্দুক হামলা হয়েছে।  বন্দুকধারীর গুলিতে অন্তত ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। আহতদের অধিকাংশই শিশু।

আহতদের মধ্যে ১২ জনকে কানসাসের চিলড্রেনস মারসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ জনই শিশু। এই শিশুদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। এমন এক সময়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে যখন সুপার বৌল জয়ী দল কানসাস সিটি চিফসের খেলোয়াড়েরা তাদের বিজয় উদযাপন করছিলেন।

পুলিশ জানিয়েছে, এই গোলাগুলির ঘটনায় ৩ ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় বা কেন এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। জানিয়েছে, এই হতাহতের ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

কানসাসের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান রস গ্রুন্ডিসন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর ঝুঁকিতে আছেন। ঘটনাস্থল থেকে ৮ জনকে আমরা গুরুতর মৃত্যু ঝুঁকিতে থাকা অবস্থায় উদ্ধার করি। আরও ৭ জনের অবস্থা ছিল অনেক বেশি গুরুতর, বাকি ৬ জন সামান্য আহত হয়েছে।’

বন্দুকধারীর হামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন নাগরিকদের অস্ত্র নিষিদ্ধ করার জন্য কংগ্রেস যে আহ্বান জানিয়েছে তা সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কানসাস সিটিতে সুপার বৌল প্যারেডে ভয়াবহ গুলির ঘটনা তাঁর মনে ‘গভীর দাগ কেটেছে।’

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আজকের ঘটনা আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। আমরা হতবাক, আমরা লজ্জিত।’ বিবৃতিতে তাঁর সরকার ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ বা সীমিত করার যে চেষ্টা করে যাচ্ছে তা সমর্থন করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জাতীয় পর্যায়ে যে ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় তা সুপার বৌল নামে পরিচিত।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন