https://www.prothomalony.com/

8176

entertainment

বিনোদন

মঞ্চ মাতালেন চন্দ্রা রায়

প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৪ ০৯:২৫

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়ের কন্যা চন্দ্রা রায়। বাবার পথ অনুসরণ করেই নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এবার নিউইয়র্ক এর মঞ্চ মাতালেন এই গায়িকা। ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের আল আকসা ভেন্যুতে "উল্লাস ফিচারিং আরটিভি বাংলার গায়েন লাইভ ইন নিউইয়র্ক "শিরোনামে অনুষ্ঠিত হয় চন্দ্রার একক সংগীত সন্ধ্যা। কনসার্টটির আয়োজন করেছিল পিঙ্ক নয়েজ প্রোডাকশন। কনসার্টটির প্রজেক্ট ডিরেক্টর ছিলেন অলিভ আহমেদ। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন শারমিনা সিরাজ সোনিয়া। পাবলিক রিলেশান এর দায়িত্তে ছিলেন শামীম সিদ্দিকী পিঙ্ক নয়েজ এর কর্ণধার সাউন্ড ইঞ্জিনিয়ার আররিফুজ্জামান আরিফ সবাইকে আসার  জন্য ধন্যবাদ জানান এবং বলেন সামনে তরুণ শিপ্লীদের নিয়ে বেশ কিছু কনসার্ট এর পরিকল্পনা আছে। উল্লাস পিঙ্ক নয়েজ এর একটি প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম এ বছরে ৫ টি করে শো করা হবে অনুষ্ঠানটি শুরু হয় জাকজমকপূর্ণ লাইট শো আর ভিন্নধর্মী উপস্থাপনের মাদ্ধ্যমে, যা হল ভর্তি দর্শকদের বিমোহিত করে। দর্শকদের আনন্দ   উল্লাস আর  করতালিতে অনুষ্ঠানটি সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চল।নিয়ইয়র্ক এর সব স্থানীয় শিল্পিরা উপস্থিত ছিলেন প্রতিটা গান এর পরিবেশনা ছিল ভিন্ন কম্পোজে। সামিন ইয়াসার এর কম্পোজিসনে কীবোর্ড এ ছিলেন সাইফুল মিঠু, লিড এ সামিন ইয়াসার, বেজ এ আকাশ, ড্রামস রিদ, পারকাসান কাদের অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা, কুইন্স ডেমোক্রেটিক পার্টি লিডার এটর্নি মঈন চৌধুরী, ডাঃ বর্ণালী হাসান, ডাঃ মাহফুজুল হাসান ও কমিউনিটির অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আরটিভি।








বিনোদন থেকে আরো পড়ুন