https://www.prothomalony.com/

8149

entertainment

বিনোদন

নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র পরিবেশক প্রিয়জন ফিল্মসের যাত্রা শুরু

প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৪ ১০:৫৩

বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান প্রিয়জন ফিল্মস এর যাত্রা শুরু। এ উপলক্ষে  ১৩ জানুয়ারি শনিবার  নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরী অডিটরিয়ামে আয়োজন করা হয় একটি বিশেষ বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। এতে প্রদর্শন করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটি চলচ্চিত্র। প্রিয়জন ফিল্মস এবং কুইন্স পাবলিক লাইব্রেরীর যৌথ উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, নিউ ইয়র্কের পরিচিত মুখ এবং বিশিষ্ট আইনজীবি এটর্নী মইন চৌধুরী, বিশিষ্ট ভাস্কর শিল্পী আকতার আহমেদ রাশা, জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা'র সভাপতি শামীমআরা বেগম, সাধারন সম্পাদক তামান্না শবনম পাপড়ী, সাবেক সভাপতি শমিত মন্ডল, সাবেক সাধারন সম্পাদক দুররে মাকনুন নবনী এবং কুইন্স লাইব্রেরীর লাইব্রেরীয়ান এবং আউটরীচ অফিসার সেলিনা শারমিন। প্রদর্শনী শেষে প্রিয়জন ফিল্মস্ এর কর্নধার লিটু আনাম বলেন- বাংলা চলচ্চিত্রের যে জোয়ার শুরু হয়েছে এখন প্রয়োজন বিশ্বায়ন। প্রিয়জন ফিল্মস্ বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে কাজ করে চায়। প্রিয়জন ফিল্মস্ বছরে অনন্ত ৬ টি মানসম্পন্ন ও পরিবার নিয়ে দেখার মত বাংলা চলচ্চিত্র সমগ্র আমেরিকা এবং কানাডা ব্যাপী মুক্তি দিবে। 



প্রদর্শনী শেষে ছবির পরিচালক রনি ভৌমিকের নতুন চলচ্চিত্র "ফ্লাশ ইট" পোস্টার উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান চরিত্র অভিনেতা আনিসুর রহমান মিলন, কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকা, সেবাস্টিন, প্রিতম চৌধুরী, অলিভ আহমেদ, অভিনেত্রী নোভা ফিরোজ এবং শিশু শিল্পী রাফাজ সহ ফ্লাশ ইট এবং প্রযোজনা প্রতিষ্ঠান রক পেপার সিজার পরিবার। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বসবাসরত নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও সাংবাদিক সহ সাংস্কৃতিক ব্যাক্তিগণ।

বিনোদন থেকে আরো পড়ুন