https://www.prothomalony.com/
7649
entertainment
ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ এর ঈদ, পূজা পুণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জ্যামাইকার ইকরা পার্টি সেন্টার মিলনায়তনে। ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যা ৬ টায় জমকালো এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। বিকাল ৫টা থেকেই ফরিদপুর প্রবাসী মহিলারা তাদের নিজের হাতের রকমারি পিঠা নিয়ে ভেন্যুতে আসতে থাকেন। কেউ আনেন ভাপা পিঠা, কেউ ভেজানো পিঠা, দুধ পুলি, তেলে ভাজা পিঠা, চিতই পিঠা সাথে ধনিয়া পাতা বাটা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, বিরিপোডা পিঠা, নকশী পিঠা, পায়েশ, পাস্তা সহ রকমারি সব দেশীয় ঐতিহ্যবাহি পিঠা।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। মূল অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান, সভাপতি, ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান সমন্বয়কারী সাকিব হায়দার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক এনামুল হক হেলাল। বক্তব্য রাখেন আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য সচিব শিহান রেজা, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান, যুগ্ন সমন্বয়কারী রফিকুল ইসলাম এবং যুগ্ন সদস্য সচিব রেজওয়ান সিদ্দিকী রেজা। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আলী আবজাল মিয়া, আবু বকর সিদ্দিক, জনাব খাঁন হাবিবুর রহমান, এফ এম রেজাউল করিম, শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মাসুদ হায়দার লস্কর, সালাউদ্দিন চৌধুরী, সাইফউদ্দিন মিলন, সাইদুল ইসলাম, আলমগীর হোসেন, আবুল কাশেম এবং লিটু আনাম।

উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মেরীলিন হায়দার নাহার, রমজান আলী, দেবাশীস, মন্জিল চৌধুরী, লাকিবুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, খান নাজমুল হাসান, এস কে হিরু ও ভুপেশ ভৌমিক।
সঙ্গীত পরিবেশন করেন উপদেষ্টা মোহাম্মদ আলী আবজাল মিয়া ও ফরিদপুরের ক্ষুদে শিল্পী আমিনা। একই সাথে চলে পিঠা খাওয়ার উৎসব। সকলে মিলে সব রকমের পিঠা পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায় ফরিদপুর জেলা এসোসিয়েশন অব ইউএসএ এর পক্ষ থেকে ক্রয়কৃত কবরের মালিকানা সনদ সদস্যদের মাঝে প্রদান করা হয়। সবশেষে সভাপতি অলিয়ার রহমান সবাইকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যারা এই বাহারি রকমের পিঠা বানিয়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিনোদন থেকে আরো পড়ুন