https://www.prothomalony.com/
7341
entertainment
ডিসেম্বর মাসের ২ তারিখ শনিবার পুনরায় মঞ্চায়ন হবে মঞ্চ নাটক পেন্ডুলাম। একই দিনে পরপর দুটি শো হবে নাটকটির। প্রথমটি বিকাল পাঁচটায়, দ্বিতীয় শো শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। নাটকটি ইতোমধ্যেই দর্শক প্রিয়তা পেয়েছে। মাত্র ৮ মাসেই নাটকটির সপ্তম এ অষ্টম মঞ্চায়ন হতে যাচ্ছে এবার। যা নিউইয়র্ক শহরে বাঙালি কমিউনিটিতে কোন মঞ্চ নাটকের ক্ষেত্রে প্রথম ঘটনা। তাই নিঃসন্দেহে পেন্ডুলাম টিমের সকলেই অভিনন্দন পাওয়ার দাবি রাখে।
স্বনামখ্যাত নাট্যকার মাসুম রেজা লিখেছেন পেন্ডুলাম। যা এই শহরেই প্রথম মঞ্চায়ন হচ্ছে। নাটকটিতে অভিনয় করেছেন শিরিন বকুল, শীতেশ ধর ও খাইরুল ইসলাম পাখি । যারা সবাই দীর্ঘদিন ধরে মঞ্চের সাথে সম্পৃক্ত। এ নাটকে তাদের অভিনয় দর্শকদের ইতোমধ্যেই হৃদয় কেড়েছে। শিল্পী শিরিন বকুল মঞ্চের পাশাপাশি রেডিও, টিভি ও ফিল্মের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। অন্যদিকে খাইরুল ইসলাম পাখিও মঞ্চের পাশাপাশি নানা মাধ্যমে কাজ করছেন আশির দশক থেকে। উপস্থাপক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। অনেক টিভি শো নির্দেশনা ও উপস্থাপনা করেছেন তিনি। তার মাঝে ফ্যামিলি গেম শো ‘হিংটিং ছট‘ আজও দর্শক মনে রেখেছে।
পেন্ডুলাম নাটকটির নির্দেশকও পাখি। অন্যদিকে নাটকটির মুখ্য রতন চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। মঞ্চের কুশলী অভিনেতা হিসেবে তার অভিনয় দক্ষতার স্বাক্ষর পাওয়া যায় পেন্ডুলামে। এই নাটকের নির্দেশনার কাজেও তিনি পারদর্শিতা দেখিয়েছেন। অভিনেতা শীতেশ ধরও অন্যদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। দক্ষ এই তিন জনের একসাথে মঞ্চে উপস্থিতি নাটকটিকে ভিন্নমাত্রা এনে দিয়েছে।
.jpg)
পেন্ডুলাম নাটকের দৃষ্টিনন্দন পোস্টার করেছেন শিল্পী তাজুল ইমাম।নাটকটির মঞ্চ সজ্জা ও সেট করেছেন শিল্পী বিশ্বজিৎ চৌধুরী, মোহাম্মদ হাসান রোকন ও কায়সার কামাল। আলোক পরিকল্পনা ও প্রজ্বলন করেছেন মঞ্চকর্মী বাবর খাদেমি। মিউজিক করেছেন শিল্পী শফিকুল ইসলাম এবং মিউজিক অপারেট করেছেন সিফাত উদ্দিন পলক। নির্দেশকের সহযোগী হিসেবে কাজ করেছেন দীপা দেবনাথ। প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করেছেন জ্যাকলিন টি গোমেজ আর প্রোডাকশন কোঅর্ডিনেটর হচ্ছেন শীতেশ ধর। পেন্ডুলাম নির্মিত হয়েছে কৃষ্টির ব্যানারে।অন্যদিকে সহযোগিতায় আছে লালন উৎসব পরিষদ, ইউএসএ। ডিসেম্বর মাসের এই মঞ্চায়নে এই শহরের সুপরিচিত ব্যবসায়ী গ্রুপ-শাহ্ গ্রুপ সঙ্গী হয়েছে পেন্ডুলামের।
পেন্ডুলাম নাটক নিয়ে কথা প্রসঙ্গে অভিনেতা ও নির্দেশক পাখি জানান, অতি স্বল্প সময়ে এতগুলো শো করতে পেরেছি দর্শকদেরই আগ্রহের কারণে আর পেন্ডুলাম টিমের সবার সহযোগিতার কারণে। তিনি দর্শকদের এবং তার টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি আরো বলেন, মঞ্চনাটক একটি টিম ওয়ার্কের ফসল এবং নির্মাণ প্রক্রিয়াও সময় সাপেক্ষ। সর্বোপরি খরচের বিষয়টিতো রয়েছেই। এখানে সবার সাপোর্ট ছাড়া এমন একটি চ্যালেঞ্জিং কাজ করা কষ্টসাধ্য। প্রবাসেতো আরো শক্ত। আমি নিজে দীর্ঘদিন থিয়েটার করি, তাই মনের ভেতরে খুব তোলপাড় হচ্ছিল কবে কাজ করব আবার।কারণ এদেশে থিতু হয়েছি কবছর আগে। সেই থেকে আমার দল- ঢাকা থিয়েটার, বেইলি রোড, শিল্পকলা একাডেমি সবকিছু মিস করতে থাকি। অতঃপর নাট্যকার নির্দেশক মাসুম রেজাকে অনুরোধ করি পান্ডুলিপির জন্য। আমি কৃতজ্ঞ ও ধন্য তার কাছে, আমাকে পেন্ডুলাম লিখে দেয়ার জন্য।
পড়ার পরই টেন্ডুলামের কনটেন্ট আমার পছন্দ হয়ে যায় এবং আগ্রহ বাড়ে। শুরু হয় পেন্ডুলাম ভাবনা আর পাশাপাশি শুরু হয় কোভিড ১৯। পেন্ডামিক শেষ হলে নাটকের কাজ আরম্ভ করি।
অভিনয় প্রসঙ্গে বলেন, আমি আমার দুই অভিনেতার কাছেই কৃতজ্ঞ এবং স্যাটিসফাইড। তারা শ্রম দিয়েছেন, সর্বোপরি আমাকে কোঅপারেট করেছেন এবং দুজনেই দারুন মেধা সম্পন্ন বিধায় কাজটা করতে সহজ হয়েছে আমার। নতুন কোন নাটক করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে বলেন, ইচ্ছে তো আছেই। এটা অনেকটা ক্ষুধার মত। তবে কবে করব জানিনা। এটা অনেকটা নির্ভর করছে ভালো কনটেন্ট পাওয়ার উপর। আর দেশের মতো রেগুলার কাজ করা এখানে সম্ভব নয় নানাবিধ কারণে।আর দর্শকওতো প্রচুর নেই নাটক দেখার মত। তাছাড়া জীবনের যুদ্ধটাও এখানে অন্যরকম। আমি টিচিং করি এবং পাশাপাশি আমি নিউইয়র্ক স্টেটের একজন লাইসেন্স রিয়েলটর। সত্যি কথা বলতে কি পেন্ডুলাম করার কারণে ব্যবসায় অনেক কম সময় দিতে পেরেছি কয়েক মাস। রুটি রুজির বিষয়ওতো ভাবতে হয়।
.jpg)
কাজটা করতে যেয়ে অনেক প্রতিকূলতা প্রতিবন্ধকতার কথাও বললেন তিনি। বললেন,দেশে যেভাবে অনেক লোকবল নিয়ে কাজ করা যেত তা এখানে হয়নি। আমাকে অনেক দিকেই নজর রাখতে হয়েছে। যার ফলে নিজের কাজে মনোনিবেশ করাটা শক্ত ছিল কিন্তু ইচ্ছে শক্তির জোরেই সেসব করতে পেরেছি হয়তো। নাটকের কোন দল করবেন কিনা এ প্রসঙ্গে বলেন, এমন ভাবনা কাজ করেনি তা না তবে কাজ হওয়াটা নিয়ে ভেবেছি বেশী। থিয়েটার করতে গেলে সমমনা নাটক পাগল কিছু মানুষের একই ছায়ায় একাট্টা হওয়া জরুরী। যা অপরিহার্য,তাতে করে কাজটা আরো সিস্টেমেটিকভাবে বা সহজে করা যায়।
দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার ধারণা শিল্পমনা অনেকেই বিভিন্ন কারণে এখনো পেন্ডুলাম নাটকটি দেখতে পারেননি। তাদের প্রতি আহ্বান এবার আসুন, উপভোগ করুন নাটকটি। আপনাদের অংশগ্রহণই আমাদের জন্য বড় সহযোগিতা হবে। অনুপ্রাণিত করবে আমাদের এবং সাহস যোগাবে আগামীতে ভাল কাজ করার।
এবারও শো হবে একই স্থানে একই মঞ্চে। জ্যমাইকা সেন্টার ফর আর্ট এন্ড লার্নিং-এ।১৬১-০৪ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। টিকিটের জন্য - ৬৪৬২১০৬২৬০, এই নম্বরে যোগাযোগ করতে হবে। এরই মাঝে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিনোদন থেকে আরো পড়ুন