https://www.prothomalony.com/

7001

entertainment

বিনোদন

'প্রহেলিকা' উত্তর আমেরিকায় দাপিয়ে চলছে

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ ০৯:৩৪

৬ অক্টোবর জ্যামাইকায় প্রিমিয়ার শো এর পরে 'প্রহেলিকা' সিনেমা উত্তর আমেরিকা দাপিয়ে চলছে।

দর্শকদের ব্যাপক উৎসাহের কারণে নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে বাংলা সিনেমা 'প্রহেলিকা'র প্রদর্শনী আরও এক সপ্তাহ বর্ধিত করা হয়েছিল। এখন এই সিনেমাটির জয় জয়কার চলছে উত্তর আমেরিকার চারিদিকে। 

আমেরিকার আরো ৬ টি শহরে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। ২৭-২৯  অক্টোবরে টেক্সাসের হিউস্টন, অস্টিন, ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো, ওহাইও এর কলম্বাস, মায়ামির ডেট্রয়েট/টেইলর,  ২৭ অক্টোবরে বোস্টনএই সিটিগুলোতে 'প্রহেলিকা ' মুক্তি পাবে।

দর্শকমন জয় করবে বলে আশাবাদী পরিচালক। সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেছেন দেশের বাইরে দর্শকদের এমন প্রতিক্রিয়ায় আমি আপ্লূত। এ অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা জীবন ঘনিষ্ঠ সিনেমা নির্মাণে আমাকে অনুপ্রাণিত করবে।তিনি উত্তর আমেরিকার প্রবাসীদের এমন ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রহেলিকা  চয়নিকা চৌধুরী পরিচালিত বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় আসেন অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এটি চয়নিকা চৌধুরী পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন ও সম্পাদনা করেছেন রমজান আলী। আবহ সংগীত গেয়েছেন ইমন সাহা।

রঙ্গন মিউজিকের জামাল হোসেন প্রযোজিত আলোচিত সিনেমা 'প্রহেলিকা'। চয়নিকা চৌধুরী আবারও  তাঁর প্রযোজক, কলাকুশলী, দেশ বিদেশের অগুণতি দর্শকদেরও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সম্মিলিত ভালোবাসায়ই এমন কাজ এগিয়ে নেয়া সম্ভব।

বিনোদন থেকে আরো পড়ুন