https://www.prothomalony.com/

6811

entertainment

বিনোদন

নিউইয়র্কে 'প্রহেলিকা' প্রদর্শনী আরও এক সপ্তাহ বর্ধিত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ ০৮:৩৫

দর্শকদের ব্যাপক উৎসাহের কারণে নিউইয়র্কের জামাইকা সিনেপ্লেক্সে বাংলা সিনেমা 'প্রহেলিকা'র প্রদর্শনী আরও এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। সিনেমাটির পরিচালক চয়নিকা চৌধুরী প্রথম আলো উত্তর আমেরিকাকে এ কথা জানিয়েছেন।

দেশের বাইরে প্রহেলিকার প্রদর্শনী নিয়ে উৎফুল্ল নির্মাতা চয়নিকা চৌধুরী। জানালেন, দেশ থেকে ছুটে এসে প্রবাসীদের যে ভালোবাসা পেলাম তা মনে রাখার মতো। নিউইয়র্কে অবস্থানরত চয়নিকা ১১ অক্টোবর বুধবার সন্ধ্যায়ও দর্শকদের সাথে জামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখেন। তাঁকে ঘিরে থাকা দর্শকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন চয়নিকা চৌধুরী। জানালেন পরদিন বৃহস্পতিবার সান ফ্রাসিস্কো যাওয়ার কথা। সেখানে ১৩ অক্টোবর প্রহেলিকা ছবির প্রিমিয়ার শো অনুষ্টিত হবে। ছবিটি উত্তর আমেরিকায় পরিবেশন করছে বায়স্কোপ ফিল্মস। বায়স্কোপের কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রুবনা রশীদ বললেন, নিউইয়র্কের মতো সান ফ্রাসিস্কোতেও প্রহেলিকা প্রবাসীদের ভালোবাসা পাবে বলে তাঁরা আশাবাদী।
 
৬ অক্টোবর নিউইয়র্কে 'প্রহেলিকা' সিনেমার প্রিমিয়ার শো হয়েছে। রঙ্গন মিউজিকের জামাল হোসেন প্রযোজিত আলোচিত সিনেমা 'প্রহেলিকা'। চয়নিকা চৌধুরী তাঁর প্রযোজক, কলাকুশলী, দেশ বিদেশের অগুণতি দর্শকদেরও কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, সম্মিলিত ভালোবাসায়ই এমন কাজ এগিয়ে নেয়া সম্ভব।

বিনোদন থেকে আরো পড়ুন