https://www.prothomalony.com/

6714

entertainment

বিনোদন

নিউইয়র্কে মুক্তি পাচ্ছে চয়োনিকা চৌধুরী পরিচালিত, মাহফুয ও বুবলি অভিনীত 'প্রহেলিকা'

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ ০৮:৫৯

বায়স্কোপ ফিল্মস এর ব্যানারে নিউ ইয়র্কে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র 'প্রহেলিকা'। ৬ অক্টোবর শুক্রবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক চয়োনিকা চৌধুরী পরিচালিত এবং জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং শবনম বুবলী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'প্রহেলিকা'।

নিউইয়র্কে মুক্তি উপলক্ষ্যে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ জানান, জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর ৭ দিন ব্যাপী প্রহেলিকা’র ২৩ টি শো’র আয়োজন করা হয়েছে। অগ্রীম টিকিট বিক্রি হচ্ছে হলের টিকিট বুথে এবং Showcase Cinemas Jamaica এর অনলাইন পোর্টাল।

রাজ হামিদ বলেন, প্রথমে নিউ ইয়র্ক এর বন্ধুরা এই জনপ্রিয় ছবিটি দেখতে পাবেন যুক্তরাষ্ট্রে এবং পর্যায়ক্রমে অন্যান্য স্টেটেও প্রহেলিকা দেখানো হবে।“
প্রহেলিকা মুক্তি উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় জনপ্রিয় নাটক এবংচলচ্চিত্র পরিচালক চয়োনিকা চৌধুরী বলেন, “ আমার এই ছবিতে মাহফুজ এবং বুবলি’র দারুন একটা কেমিস্ট্রি আছে, দীর্ঘ আট বছর পর মাহফুজ ফিরে আসছেন বড় পর্দায়, আরো আছেন শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন এবং রাশেদ মামুন অপু এবং আসিফ ইকবাল। আছে জামাল হুসেনের লেখা ৫টি গান – আপনারা হলে আসলেই আমাদের শ্রমের সার্থকতা হবে, বাংলা ছবি’র প্রসার হবে।'



দর্শক নন্দিত জনপ্রিয় অভিনেতা মাহফুজ বলেন, 'আমি মাহফুজ আহমেদ। আমার ছবি প্রহেলিকা। দীর্ঘ আট বছর পর আমি অভিনয়ে ফিরে এসেছি। প্রহেলিকা ইতিমধ্যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং ইউরোপে দর্শক সমাদৃত হয়েছে – আর এ জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই মিলে প্রহেলিকা দেখতে আসুন জামাইকা মাল্টিপ্লেক্সে - আপনারা যাবেন, গল্প, অভিনয় এবং নির্মাণ আপনাদের মুগ্ধ করবে।'

বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নউশাবা রশিদ জানিয়েছেন, পরের সপ্তাহ গুলোতে আমরা বেশ কয়েকটি স্টেট এ প্রহেলিকা দর্শকদের কাছে নিয়ে যাবো । নিউ ইয়র্কের পর লস আঞ্জেলেস, ভার্জিনিয়া, নিউ জার্সি, বোস্টন, ডেট্রয়েট, ড্যালাস, হিউস্টন, সান ফ্রান্সিস্কো, সিনসিনাটি, পারডিউ, পোর্টল্যান্ড এবং শিকাগো সহ আরো বেশ কিছু শহরে ছবিটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আসিফ ইকবাল লিখিত প্রহেলিকা ছায়াছবি’র গান- মেঘের নৌকা তুমি, এ বছরের সব চাইতে জনপ্রিয় একটি গান। ইউটিউবে প্রায় ১৫ মিলিয়ন হিটস আছে এই গানটির। চিত্রায়নও অপূর্ব। আমি আরো গর্ববোধ করছি, একজন সফল নারী চলচ্চিত্র নির্মাতার একটি সফল নির্মাণ সিনেমাটি, আমাদের হাত ধরে আমেরিকায় আসছে।'

'প্রহেলিকা' ছবিটির প্রযোজক জামাল হোসেন এবং প্রযোজনা প্রতিষ্ঠান 'রঙ্গন মিউজিক'। ছবিটির গল্প এবং চিত্র নাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। ক্যামেরার কাজ করেছেন সুমন হোসেন। প্রহেলিকা গত ঈদে ঢাকায় মুক্তি পায় এবং সবাইকে অবাক করে দিয়ে দু’টি ব্লকবাস্টারের মধ্যেও টানা ৭৫ দিন মাল্টিপ্লেক্সে উপচে পড়া দর্শকদের সমাদরে চলেছে।

বিনোদন থেকে আরো পড়ুন