https://www.prothomalony.com/

6689

entertainment

বিনোদন

গোল্ডেন এজ হোম কেয়ারের আয়োজনে জমকালো পথমেলা অনুষ্ঠিত

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ ০৭:৪৬

৩০ সেপ্টেম্বর শনিবার জাকজমক আয়োজনে অনেক মানুষের উপস্থিতিতে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে পথ মেলা অনুষ্ঠিত হলো। কুইন্সের জ্যাকসন হাইটস্থ ৭৬ স্ট্রিটে এই মেলাটি আয়োজন করা হয়েছিলো।



এই পথমেলা উদ্বোধন করেন নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ। মেলা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজ এবং ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভূইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত,আশরাফ লিটন,এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ।



বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য রাখেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেনর হাসানুজ্জামান হাসান,জালালাবাদ এসোসিয়েশনের মইনুল ইসলাম,সোসাইটির মিয়া মোহাম্মদ দুলাল মিয়া, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, মূলধারারা রাজনীতিক শাহ মোহাম্মদ, কমিউনিটি একটিভিস্ট আব্দুল খালেক, ফোবানার নিশান রহিম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়েন ও শাহ ফাউন্ডেশনের শাহ জে চৌধুরী।



মেলায় সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের আনন্দে মাতিয়ে রাখেন সেলিম চৌধুরী, রানো নেওয়াজ, শাহ মাহবুব ও মোস্তফা অনিক রাজ। বৃষ্টি ও দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ায় হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ সকলকে ধন্যবাদ জানান।

বিনোদন থেকে আরো পড়ুন