https://www.prothomalony.com/

6637

entertainment

বিনোদন

৭ অক্টোবর অণিমা মুক্তির একক সংগীত সন্ধ্যা

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৮

আগামী ৭ অক্টোবর শনিবার বাংলাদেশের জনপ্রিয় লোক সংগীত শিল্পী অণিমা মুক্তি গমেজ এর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ও বাঙালী-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন এর যৌথ আয়োজনে সন্ধ্যা ৫:৩০ ঘটিকা থেকে রাত ১০:৩০ ঘটিকা পর্যন্ত অণিমা মুক্তি সংগীত পরিবেশন করবেন।
 
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের রস্কো আর নিক্স এলিমেন্টারি স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সংগীত সন্ধ্যায় যে কেউ অনুষ্ঠান উপভোগ করতে পারবে। দুই সংগঠনের সাধারণ সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন। 

জনপ্রিয় লোক সংগীত শিল্পী অনিমা মুক্তি গমেজ বলেন, শ্রোতাদের ভালো লাগার কিছু জনপ্রিয় লোকগান ছাড়াও তিনি রবীন্দ্র সংগীত, অধুনিক এবং সব শেষে শ্রোতাদের পছন্দের গান পরিবেশন করবেন। সম্প্রতি অণিমা মুক্তি বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনার কাছ থেকে 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক' সম্মানে ভূষিত হয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। শিল্পী এক মাসের সফরে বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

বিনোদন থেকে আরো পড়ুন