https://www.prothomalony.com/
6435
entertainment
লোক সঙ্গীত সম্মেলন আয়োজনের প্রস্তুতি সভা ১২ সেপ্টেম্বর মঙ্গলবার জ্যাকসান হাইটসের গ্রীন টার্চ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান, প্রবাসে মাটি ও মানুষের প্রানের গান লোকসঙ্গীত সমুজ্জ্বল রাখার প্রয়াসে আয়োজনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে প্রয়াত ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ ও পল্লিগীতি সম্রাট প্রয়াত আব্দুল আলিম স্মরনে। সম্মেলন আগামী অক্টোবার মাসে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আলোচনায় আংশ নেন লেখক সৈয়দ হাসমত আলী, সঙ্গীতাজ্ঞ মোহাম্মদ ইমদাদুল হক, সংগঠক এম লিয়াকত এলাহী, জাকির হোসেন হিরু, ছলেমৎ জং চৌধুরী, কন্ঠশিল্পী ডাঃ নার্গিস রহমান, সামসুদ্দিন ভুইয়া, আবু বক্কর তালুকদার, আনিছুল রহমান, চিত্রগ্রাহক মোঃ মঞ্জুরুল ইসলাম,প্রমুখ।
সভায় অনুষ্ঠানের ভুমিকা ও গুরুত্ত নিয়ে আলোকপাত করেন নূর ইসলাম বর্ষন।
বিনোদন থেকে আরো পড়ুন