https://www.prothomalony.com/

6386

north-america

উত্তর আমেরিকা

শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১

মরক্কোর দক্ষিণ-পশ্চিমের পর্যটন শহর মারাকেশসহ আশেপাশের মানুষ যখন ঘুমাচ্ছেন বা নিচ্ছেন ঘুমের প্রস্তুতি, ঠিক তখনই আঘাত হানে ভূমিকম্প। ৮ সেপ্টেম্বর শুক্রবার 
স্থানীয় সময় ১১টা ১১ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো।

মারা গেছেন অনেক মানুষ, আহতও হয়েছেন অনেক। আর বিধ্বস্ত বাড়িঘরের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। ভূমিকম্পে ৯ সেপ্টেম্বর শনিবার (বাংলাদেশ সময়) রাত ১১টা পর্যন্ত ১ হাজার ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মরক্কোতে এযাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল এটি। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮। শক্তিশালী এ ভূমিকম্পে মারাকেশসহ মরক্কোর বিস্তীর্ণ জনপদ এক রকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দূরে এক পাহাড়ি এলাকায় উৎপত্তি ভূমিকম্পটির। মারাকেশ ছাড়াও পার্শ্ববর্তী উপকূলীয় তিন শহর রাবাত, কাসাব্লাঙ্কা ও এসাওরিয়া ভূমিকম্পে ভীষণভাবে কেঁপে ওঠে।৯ সেপ্টেম্বর রাতে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের হালনাগাদ হিসাব দেয়। তাতে দেখা যায়, ভূমিকম্পে ১ হাজার ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২০৪ জন। তাঁদের মধ্যে ৭২১ জনের অবস্থা সংকটাপন্ন।
ভূমিকম্পে মারাকেশ ও এর আশপাশের এলাকায় শত শত ভবন ধসে পড়েছে,  ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তি ও ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধার কাজ শুরু হয়েছে ।

বিশেষজ্ঞরা বলছেন, ১২০ বছরের মধ্যে ওই অঞ্চলে এটি সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন