https://www.prothomalony.com/
6349
north-america
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৩
মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে জীবাণুমুক্ত পাত্রে মুসলিমদের জন্য জমজমের পানি রাখা হয়। নির্ধারিত পাত্র থেকে জমজমের পানি সংগ্রহ ও পান করার বিষয়ে সৌদি সরকার কিছু নির্দেশনা জারি করেছে হজ্ব ও ওমরাহ করতে যাওয়া মানুষদের জন্য। সৌদি আরবের দুই পবিত্রতম স্থান মক্কা ও মদিনায় এ নির্দেশনাগুলো প্রযোজ্য হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ–সংক্রান্ত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মুসলিমদের ধাক্কাধাক্কি এড়িয়ে চলা এবং পরোপকারী মনোভাব পোষণের পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র এ পানি সংগ্রহের ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া নির্ধারিত জায়গায় পানি পানের পর কাপগুলো যথাস্থানে রাখতে বলা হয়েছে। জায়গাটিকে পরিষ্কার রাখার স্বার্থে মেঝেতে পানি ফেলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে বিদেশি হজ ও ওমরাহ যাত্রীদের কাছে জমজমের পানি জনপ্রিয়। দেশে ফেরার পর স্বজনদের উপহার হিসেবে দিতে তাঁরা জমজমের পানি কিনে থাকেন। ওমরাহ শেষ হওয়ার পর দেশে ফেরার আগে মুসলিমরা নুসুক অ্যাপের মাধ্যমে জমজমের পানির বোতল বুকিং দিয়ে থাকেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন